ভালোবাসা, তোমাকে নিবার্সনে পাঠালাম।
কোনোদিন রমণীর দিকে তাকাবো আর।
তার চোখ মুখ নাক কান আর বুকের টিলা।
ভালোবাসা তুমি কি রমনীর নাক-কান-গলা, চোখে মুখে আর
বুকের টিলায় থাকো ?
তা না হলে ভালোবাসা নিবার্সনে পাঠানো মানে নাক কান গলা
আর বুকের টিলার প্রসঙ্গ কেন আসে ?
ভালোবাসা তুমি মনের গহীনে থাকো ?
তাহলে চোখে পুড়ে মারো কেনো ?
যাদের চোখ নেই, বধির, দৃষ্টিপ্রতিবন্ধি তারা কি ভালোবাসে না ?
তারা কি ভালোবাসা নিবার্সনে পাঠায় ?
ভালোবাসা তুমি কি দেহে থাকো না মনে ?
না থাকো দুটোতেই, দুটোর মিলিত রূপ নাকি তুমি ?
না রূপের আগুনে জ্বললেই ভালোবাসা হয় ?
ভালোবাসা কি এই দুয়ের মিলিত রূপ, ফুলে ফুলে তাই উড়ে যায়
তাই কি রঙিন মধুপ ?
২১.০৭.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


