শাফিক আফতাব...........................
দর্পণে দেখলাম মুখ : যুবক চুলেরা আমার বুড়িয়ে গেছে
মোলায়েম মুখ বিবর্ণ ঝরাপাতা,
চোখে মেঘলাদিন, কপোলে শ্যাওলার আস্তর।
অথচ কী দুর্দান্ত প্রতাপে ক্যাম্পাস কেঁপেছি আমি
ভালোবাসার বাতাসেরা ভোরের জানালায় বয়ে বয়ে রূপকথাকাহিনীর মতো
ঘুমোতে আমাকে
আমার আঙুলের ডগায়, চোখের মনিতে, হাতের লেখনিতে ভালোবাসারা
প্রাঞ্জল আর সাবলীল শব্দরা আনন্দের সুরা দিতো।
কবেই উবেঁ গেলো ভালোবাসার দিন
আজ দর্পণে যখন মুখ দেখি : জীবনের বিমুখ শব্দমালা ধ্বংসের গান শোনায়
আর বিবর্ণ ঝরাপাতা ঝরে .........
২২.০৭.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


