সূর্য ডুবে যাবে। রেখা, রঙ, স্মৃতি ধুয়ে যাবে সন্ধ্যার আঁধারে।
ভুলে যাবে। প্রস্থানের পর।
স্মৃতি, রঙ, রেখা আর প্রেমের অভিনীত প্রাঞ্জল বুলি কতদিন
উর্বর করে রাখবে তোমাকে হৃদয়কে ?
ধসে যাবেনা ? কালবৈশাখে।
প্রতীতী প্রিয়তমা আমার ; খাবলে খাও,
প্রেমের নির্যাস, চুষে খাও আমআঁটিঁ, তারপর ভেঁপু বাজাও জোছনার রাতে ;
কেনোনা দেহের ফ্রেম থেকে প্রাণ উবেঁ গেলে পড়ে থাকবে কঙ্কাল কিছুদিন
তারপর মৃত্তিকার জিপসাম হবে,
ধানের পাটের নয়তো রবী শস্যের খাদ্য হবে।
২২.০৭.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


