তুমি নির্বাসনে থাকো।
আমার মনটাও তাই নিবার্সনে থাকে।
এই ফাঁপা দেহ নিয়ে আমি কদিন বাচিঁ বলো।
পায়ের সাথে মাথার যেমন সর্ম্পক
তোমার সাথে আমার তেমন।
পায়ের পাতায় আঘাত লাগলে যেমন মাথায় অনুরণিত হয়
তোমার কিছু হলে আামি টের পাই
এমনকি তুমি যদি না খেয়ে থাকো মেঘেরা আমাকে বলে যায়
তোমার দেহের প্রেসার কতটুকু বাড়লো না কমলো
আমি টের পাই।
কেমন যাদু দেখো!
প্রেম তাহলে যাদু ?
বিনাতারে আগুন জ্বলে, অনলহীন দেহে পোড়ে
ময়ূরের মতোন পেখম মেলে নাচে, আর অমনি কামনা প্রসমিত হয়
ভেতরে জরায়ূতে জাইগোট সৃষ্টি হয়।
তোমাকে নির্বাসনে রেখে ভালো নেই
সর্বদা তোমার সঙ্গে মিশে থাকি,আর অনলহীন অনলে পুড়ি।
২২.০৭.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


