আমি তোমাকে ভালোবেসিলাম, মানে তোমার হাতে হাত রেখে
আকাশ দেখতে চেয়েছিলাম কিংবা জোছনা
কিংবা নদীজল,জোনাকীর ঝাড়, বা সমুদ্র সৈকত দেখতে চেয়েছিলাম।
আমি তোমাকে ভালোবেসেছিলাম, মানে তোমাকে করুনা করেছিলাম, তা না
আমি আমার প্রয়োজনে তোমাকে কাছে টেনেছিলাম
কেনোনা হৃদয়ে আমার অনেক কফ জমেছিলাম, কিংবা বলা যায়
মৌচাকে যেমন মধু জমে বা খেজুরেগাছে রস
আমি তোমাকে ভালোবেসেছিলাম, মানে বিছানায় টেনেছিলাম
মানে এক দীঘল ঘুমে রাত্রি কাবার।
আমি জমায়িত রস নিঃসরণে তোমাকে কাছে টেনেছিলাম
কেনো না তুমি জানো বৃক্ষ যেমন অক্সিজেন ছাড়ে
সেটা মানুষের বাঁচার শ্বসন ক্রিয়ার একমাত্র উপাদান
আর যেটা গ্রহণ করে সেটা আমাদের বিষ
বিষ খেয়ে সে বেড়ে ওঠে, আমরা বৃক্ষের বিষ খেয়ে বেড়ে উঠি।
অনুরূপ আমার নিঃসরিত বিষ তোমার ভালোবাসা
আর তোমার বজ্যবর্জন আমার প্রেম।
যদি বলি তোমাকে ভালোবাসি, কিংবা তুমি আমাকে, মিথ্যে কথা
এগুলো ভালোবাসাবাসি নয়, এগুলো শ্বসনক্রিয়ার মতান জৈবিকার সূত্র।
২৩.৭.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


