........................................................................
তুমি বলেছিলে : আমাকে ছাড়া বাঁচবেই না,
অথচ বেঁচে আছো, ভালো আছো।
অধ্যাপনায় তুখোর শিক্ষক এখন, আলিশান ফ্লাটের মালিক
তরতাজা চারটি সন্তান জন্মালে
প্রায় নিত্য শর্পিং করো,
আমারী শোরুমে আসো, বলো ' কুদ্দুস মিয়া কেমন চলছে ব্যবসা'
পাশের ভদ্রলোকটি বলে, চেনোনা নাকি তমালিকা ?
তুমি বলো, ওরা আমাদের খামারে কাজ করতো
অথচ তোমার খামারে যে আমি একজন কঠিনকৃষক ছিলাম
সে কথা ভুলেও মনে করলে না
একটিবারের জন্য, তোমার চৈত্রের ফাটা জমিতে আমি জল দিয়েছিলাম।
২৩.০৭.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


