যদি লাঙল বেকার পড়ে থাকে
শানিত ফলায় মৃত্তিকার গভীরে ঢুকে ফলাতে না পারে ধানপাটশস্য
তার দাম কী আছে বলো ?
এই যে ভালোবাসার কথা বলেছো।
উঁদরে যদি না থাকে কয়লা, ডিজেল, গ্যাস
কেমনে সে উড্ডীন হবে ভুধরে।
মিথ্যে বুলি ছাড়ো, হাড়িঁ থেকে ভাত বাড়ো
একটু লবন দাও, দাও ব্যঞ্জন কিছু
খেয়ে সবল হই, তারপর বলে লাথি দিয়ে গোল করি।
আর লাঙল কাধেঁ নিয়ে ভুঁইয়ে যাই, ফসল ফলাই।
২৩.০৭.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


