আমি তোমাকে ভালোবেসেছিলাম, দেহ দিয়ে বা দেহ নিয়ে
তবু মনের গহনে তোমাকে মমি করে রেখেছিলাম
যেদিন তুমি বাহিরে থাকতে
কিংবা বাপের বাড়ি কিংবা অফিস হতে ফিরতে দেরি
কিংবা শপিংএ গেছে
আমি তোমাকে মনের দেরাজ থেকে বের করে
পুরনো চিঠির মতোন গন্ধ নিতাম
তোমার গভীর মনোনিবেশে পড়তাম
তোমার থেকে শীতের পিঠার ভাঁপ উড়তো কিংবা রজনীগন্ধ্যার টাটকা গন্ধ
আমি তোমাকে বিছানায় ডেকেছিলাম
সেটা আমার প্রেমের বাহ্যিক আর ব্যবহারিক রূপ ছিলো
তোমার মূল পাঠ ছিলো আমার আত্মায় সত্তায় ,মনে
আমি পুঁজোর ফুলের মতোন তোমাকে আরাধনা করতাম
তুমি প্রার্থনার মতোন পবিত্র ছিলে।
আজ কেমন তুমি ডিসকো ভাবনায় বেপরোয়া হয়ে গেছো
এখন কামুকের খাদ্য তুমি, অপসাহিত্যের গদ্য তুমি, তুমি........
২৩.০৭.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


