শাফিক আফতাব..............
আমি তোমার হাতে হাত রাখলাম
ক্ষণপরে কাঁধে, আমি তোমার চোখে চোখ রাখলাম
চুল শুঁকলাম, ক্ষণপরে ঠোটেঁ
আমিই কি তোমার হাতে হাত রাখলাম, কিংবা কাঁধে ?
কিংবা ঠোটেঁ ঠোঁট আমি মিলিয়ে দিলাম আমি ?
না, আমি না। তাহলে কে ? আমার উপর কি ভূত চেপেছে ?
আমি ভূতটাকে ধরতে চাই
ইচ্ছেতরে মারতে চাই
কিন্তু ভূতটা বেশ চতুর। হাওয়ায় মিশে যায়,
ফুলের ঘ্রাণের সাথে মিশে যায়, শীতের কুয়াসায় মিশে যায়
অবশ্য আমি ঘুমে গেলে ও ঘুমে যায়
তবে মাঝে মাঝে আবার স্বপ্নের রাজকন্যা নিয়ে আসে
বিনাখরচে তার সাথে থাকা যায়
বিনাভিসায় সে সাইবেরিয়ার গভীর অরণ্যে নিয়ে যায়
দুই বাটি দুধ,একছড়া কলা, গরম কফি আরও কতকি খাওয়ায়।
ভূত, তুমি কোথায় থাকো বলো তো ?
তুমি কেনো ভদ্র এই নিরীহ লোকটির উপর চেপে বসো
তুমি চাপলেই তো আমি মদির মাতাল হয়ে যাই
আমি দিকচিহ্ণহীন হয়ে যাই।
সেই ভূতটি আমাদের চালনা করে, ভূতটি থাকে পাঁজরের ভেতরে।
২৩.০৭.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


