বিশ্বাস করতে হয় না কাউকে আর
এবং সন্দেহ
কেনোনা কোনো মানুষের সাথেই আমার সম্পর্ক নেই।
কাউকে ভালোবাসলেই না বিশ্বাস করতে হয়
কিংবা কাউকে ঘরে থাকতে দিলেই না সন্দেহ করতে হয়, পাছে রাতের আঁধারে
সহায় সম্বল নিয়ে পালায়
কোনো আদম কিংবা নিয়োগবাণিজ্যের হোতাকে টাকা দিলেই বিশ্বাস করতে হয়
কিংবা কারো কাছে গচ্ছিত ধন রাখলে।
কিংবা কারো সাথে মন বাঁধলে।
আমি কাউকে আর কিছু দেই না
কাউকে কিছু বলিনা,
ফলত বিশ্বাস করতে হয় না আর।
সন্দেহ, সেতো বিশ্বাসের উল্টো পিঠ
যদি বিশ্বাসই না থাকে, সন্দেহ ঢুকবে কেমনে বেহুলার ঘরে ?
২৩.০৭.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


