মানুষ বলে : দিন ফিরে আসে,
আমি বলি : আমি তো ক্রমাগত চলছি।
একটির পর একটি রাত পার করে নিশ্চিত মৃত্যুর দিকে ধাবিতি হচ্ছি।
দ্রুতগামী বিমান যে গতিতে চলে,
এমনকি পৃথিবী সূর্যের চারদিকে যে গতিতে ঘুরছে তারচে অধিক গতি আমার মৃত্যুর দিকে।
অথচ আমি পাইনা টের
আমরা পাইনা টের। মানুষ পায় না টের।
তবু ঢের আশা কাধেঁ করে অগাধ ভালোবাসা আর বুকে অফুরন্ত প্রেম নিয়ে অহমিকায়
ধরাকে সরা জ্ঞান করি।
মানুষ বলে : দিন ফিরে আসে,
আমি বলি : না।
মৃত্যু একটি জায়গায় স্থীর
তার কোনো শ্রম নেই। আমরা নিজ গরজেই যাচ্ছি তার কাছে।
মিছেই ফুল ফোটাচ্ছি রমনীর নরম শরীর ভালোবেসে।
২৪.০৭.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


