শ্রাবণরাত, তোমার হাতে হাত রেখে রাত্রি নিঃশব্দ গড়ায়__
চারপাশে হিমহাওয়া, তবু যেন আবেশে উষ্ণ ঘ্রাণ :
কে যেন তোমাকে অনুপম অলঙ্কারের উপমা অভিধায়
অলঙ্কৃত করে। স্পর্শে আমার জেগে ওঠে প্রাণ।
নদীর তীরে কাশলতা দোলে, জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির প্যাকেটে
দোলে কাশফুল বালিশের নীচে, মনের গভীরে তটে ;
কামনার ফুল ফোটে উন্মনা করে আজিকের শ্রাবণরাত,
যখন নিবিড় হও, আপনাই যেন বয়ে চলে নায়াগ্রা প্রপাত।
ক্রমশ হিট হতে থাকি, বুকের বীটও বাড়তে থাকে এই রাতে __
শ্রাবণের নির্জন তটিনীর মতোন কলকল তরঙ্গ দোলে রক্তস্রোতে ;
বকুল বেলীর ঘ্রাণে ফুলবতী বিছানার চাদর বিলায় মৌ মৌ ঘ্রাণ
আচমকা কী যেন হয়, ভোরের দিঘিতে করে আসি স্নান।
শ্রারণ রাতে হৃদয়ের প্রাতে তুমি এসে নিবিড় হও বর্ষার বেগে
তুমি আমি একাকার __ প্লাবিত নদী _ আহা ! কত যেন অনুরাগে।
২৪.০৭.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


