তোমাকে কথা শোনাতে যাবো কেনো ?
তোমাকে বৃক্ষ যদি ধরি
তাহলে দেখা যাবে তোমারও তো একটা স্বাভাবিকতা আছে
আপন নিয়মেই বৃ্ক্ষে পাতা গজাচ্ছে, ফুল ধরছে
এর ব্যত্যয় ঘটাতে গেলেই সমূহ বিপদ
কিংবা যদি তোমাকে নদী বলি
নদীর মতোন তোমার স্বাভাবিক চলা ছন্দ আছে
বাঁধ দিয়ে গতিকে রুদ্ধ করতে চাইলে উপকূল উপদ্রুত হয়।
ছন্দ হারিয়ে যায়।
তোমাকে কোনো কথা শোনাতে বাধ্য করবো কেন ?
কেনো না তুমি বৃক্ষ কিংবা নদী কিংবা তুমি নারী
তুমি বয়ে চলো নিরবধি।
তাই চলো,
প্রকৃতির ভারসাম্য রক্ষা হোক।
২৪.০৭.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


