জানি তুমি আসবেনা,
তবু অপেক্ষার প্রতিটি শব্দ মধুর করে তোমার প্রতীক্ষায় ছিলাম
তুমি আসবে, দোলন দেবে কাশলতায়__
ঋদ্ধ করবে ভালোবাসায়।
তুমি নাইবা এলে, আজ রাতে তোমার দেরাজে বন্দি রেখো আমায়__
পুরোনো চিঠির মতোন বের করে পাঠ করো ;
কিংবা উৎসবে যেতে তোলা শাড়ি যেমন পড়ে বঁধু__
তেমন আমাকে আজ পরিধান করো।
নাইবা দাও স্পর্শ, ঘ্রাণ, লালসার ললিত লাভা :
প্রেমের এতটুকু আভা দাও তুমি, তাতেই প্রভা প্রজ্বলিত হবে
বহুদিনের বেকার হৃদয়ের।
২৪.০৭.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


