জেনে গেছি__ সুখ বলে যে আপেক্ষিক বস্তুটার জন্য
সমস্ত জীবন আমি হন্য হয়ে বন্যের মতোন ঘুরেছি অরণ্যে
তা কোনোদিন ধরা দেবেনা হাতের মুঠোয়।
সুখের আশা করিনা__ শান্তিরও, শ্রান্তি নিয়ে দীর্ঘ রাত কেটে দেই
তবু প্রার্থনার কোনো শব্দে সুখ আর শান্তির প্রসঙ্গ আসেনা আমার।
কেবলই প্রভু কে বলি : জন্মের আগে যে বোধহীন রাজ্যে ছিলাম
মৃত্যুর পর সেই বোধহীন রাজ্যে নিয়ো। আমি স্বর্গ চাইনা __ নরক তো কাম্য নয়ই
শুধু আমি নিশ্চিহ্ণ হতে চাই।
পুনর্জনমে আমার সাধ নেই __যদি জন্মাই তবু মানুষের পৃথিবীতে না
ধুতরা কিংবা ভাঁটফুল না হয় রজনীগন্ধা।......
মানুষেরে ভালোবেসে যা পেয়েছি, পুনর্জনমে তা পেতে চাই না আর।
২৪.০৭.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


