শাফিক আফতাব........
এই দিনে জেসিকার সাথে আমার অন্তরঙ্গতার বাড়ে__
অত্যন্ত নিবিড় কাছে এসে সে গোলাপ দেয় আমাকে :
তখন অপরাহ্নের ক্লান্ত বিকেল ঘাঘটের পাড়ে__
'তুমি খুব সুন্দর, আহা ! সুন্দর যেন একজন লাখে।'
এই বলে জেসিকা হাতে রাখিলো হাত।
অমনি গোলাপের পাঁপড়ি থেকে খসে পড়তে থাকো সুঘ্রাণ ;
এমনকি জেসিকার বস্ত্রবসন থেকে বইলো সুবাসের প্রপাত__
বর্ষার শ্রাবণে যেন নেমে এলো ক্ষেতভরা মাঠের অঘ্রাণ।
জেসিকা চোখে রাখিলো চোখ, তাতেই মেঘেরা করলো কোলাকুলি,
সাদাচোখ দর্পণে আমি দেখলাম পৃথিবীর সুন্দর শহরের কারুকাজ :
ঈষৎ তাপে গলে গলে নিঃসরিত হতে থাকলো কবিতার পদাবলি ;
কাছে গিয়ে আরও নিবিড়তায় একাকার, ভেঙে গেলো লজ্জার দেরাজ।
এইদিন ঘুরেফিরে প্রতিবছর একদিন আসে,
নবান্নের উৎসবের আনন্দ আমার এই ভরা শ্রাবণমাসে।
২৫.০৭.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


