পিছনে ফিরে কী পাবে ? শুধু দুঃখ আর যাতনা __
হারানোর ব্যথাসকল তোমার চোখে বর্ষা নামাবে।
কে তোমাকে ভালোবেসে দিয়েছে কষ্ট-যাতনা__
কে কথা দিয়ে কথা রাখে নাই, কটু বলছে কে কবে ?
পিছনে ফিরে দেখি না, তবু দিবালোকে স্বপ্নরা __
দৃশ্যপটগুলো চোখের সামনে তুলে ধরে যেন বায়েস্কোপ :
জীবনে যে আমার জন্য ছিলো অধরা ;
তাকে হাতের মুঠোয় কাছে পাই, কমে ব্যথার প্রকোপ।
বাস্তবে পাইনা কিছু আর, সীমানা প্রাচীর ভেদ করে অতিবাস্তবে
পাই রাজার দুলারী। হাওয়ার শরীর তাদের, হাওয়ার স্তন __
হাওয়ার মিঠাইয়ের মতোন পান করি যেন নবান্নের উৎসবে :
তারায় ভরে যায়, বাঁকা চাদ জোছনা বিলায় __ অবারিত গগণ।
পিছন ফিরে দেখিনা, তবু পটে আঁকা চিত্র ভাসে মনে
দুঃখ নেই, প্রতিরাতে মিলন হয় রাজার দুলারীর সনে।
২৫.০৭.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


