কন্ট্রোলের গমের আশায় চৈত্রের রোদে লাইনে দাঁড়িয়ে লাভ নেই আর
পাবেনা কিছু।
এই বয়সে এসে কে তোমাকে ভালোবাসবে ?
যদি বাসে __ কিছু প্রোষিতভর্তৃকা আর বিধরা হয়েছে যারা অকালে :
কিংবা যারা যৌবনে বেশ্যার খাতায় নাম লিখেছিলো __
আর নপুংশক মানুষের সুশ্রী স্ত্রী কিছু
এই হচ্ছে তোমার ভালোবাসার পাবার ফিরিস্তি।
কোনো রাজার দুলারীকে পাবেনা তুমি__
পাবেনা অন্রাঘাত কোনো বালিকার মন ,
পাবে না পুরিপুষ্ট কোনো কুমারীর টলমল যৌবন।
ভালোবাসা পাবার আরও একটি পথ আছে তোমার অবশ্য __
যদি তোমার টাকা থাকে, হাভাতে মানুষের কন্যা কিনতে পারবে চড়া দামে ;
কিংবা পাঁচতারা হোটেলে হরহামেশা পেতে পারো বিদেশী রমনীর নরমনগ্ন দেহ ;
কেংবা দেশী মাগুরের থরথরা ঝোল। টাসা বনুনের দুটো ভাণ্ডের উষ্ণ তরল।
কন্ট্রোলের লাইন থেকে সরে পড়ে __
অপরাহ্ন ছুঁই ছুঁই বেলায় আর কিছু পারেনা তুমি __
তুমি খরগোশঘুমে বেলা কাবার করেছো, দেখো কচ্ছপরা কত এগিয়ে গেছে ...............
২৬.০৭.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


