দেখোনা কিছু বলিনা__বললে, বৃক্ষ বর্ধন থেমে দেবে ?
নদীরা বইবেনা কালনিরবধি ?
তুমি আমি আমরা__বৃক্ষ নদী আকাশ
বর্ধিত হই, অবিরাম চলি, রং বদলাই__
আর মিছেই শুধু অভিনয় করে সম্পর্ক বাড়াই
যে নিবিড়তা, হৃদ্যতা আদুরে কিংবা ভালোবাসার মধুরসূত্র
সবই অভিনীত পাঠ__
স্বার্থ আর অর্থের জন্য একগাল হাসি__ ভালোবাসাবাসি।
মানুষ কাউকে বাসেনা ভালো
বাসে নিজকেই, নিজের উত্তেজনা, অনুভূতি,ক্ষুধা, সৌন্দর্য__ আপন গরজেই
আপন করে এই বিমূর্তচিত্র।
আর তাতেই সে কাউকে ভালোবাসলাম বলে অঙ্গীকারাবদ্ধ হয় ;
আসলে ভালোবাসাবাসি বলে যে শ্লোগান_ তা কিছু নয়।
২৬.০৭.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


