আমি আর কোনো সুখবরের জন্য অপেক্ষা করিনা__
বরং দুসংবাদ ঠেকাবার জন্য তয়তদ্বির করি ;
মনে মনে আল্লাহর নাম স্মরণ করি, মাফ চাই _
পারত পক্ষ্যে কারো সাথে বিতণ্ডায় জড়াই না
কারো নামে গালি দেওয়া দূরের কথা ভুলে স্মরণও করিনা
ভদ্রবাবার সন্তান কে কে ?
পাশে অধর্তব্য অপরাধের জন্য পুলিশের ডাণ্ডারেড়ি দেয়
এই ভয়ে পথিক ঘুষি দিয়ে গেলেও বলিনা কিছু ।
হায় রে বীরের জাতী __ এত মেধার বু্দ্ধি নিয়ে তোরা ঘুমাস কেমনে
তোদের মেধার ঠেলায় বালিশে লক লকে গজায়
আর কবরের উপর ফুল গুলো ফুটে ফুটে ঘ্রাণ বিলায়।
সুখবর বলে কিছু নেই
হত্যা ধর্ষণ ঘুন সুদঘুষ আর কামুক পুরুষের ব্যাভিচার
এই এখন পত্রিকায় ঝরঝরে অক্ষরগুলো নিপুণ বিন্যাসের খবর
একে অপরের জন্য খোড়েঁ কবর।
২৬.০৭.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


