[পুত্র অনুপ্রাসকে]
তুমি ভালো থাকলেই __ আমি ভালো থাকি
পেটপুরে ভাত খাই, নিশিরাতে বাজাই সানাই।
তুমি ভালো থাকলেই __ আমি ভালো থাকি
আকাশ দেখি , নদী সাতঁরাই, মনে বল পাই।
তুমি ভালো থাকলেই __আমার উৎফুল্ল আনন্দ
আমার ভরপুর মন, তারাভরা গগণ, প্রতিক্ষণ শুভক্ষণ।
তুমি ভালো থাকলেই __আমি ভালো থাকি
আমার কিছু চাওয়ার থাকেনা, গোলা ভরা ধান থাকে।
তুমি ভালো থাকলেই _ আমার নবান্নের উৎসব
আমার কোলাহল কলরব, বিত্তশালী মানুষ এক আমি।
তোমার এতটুকু দুঃসংবাদে আমি মুচড়ে যাই
নুয়ে পড়ি, অনাথ বালক আর সম্বলহীন আর্তমানুষ।
তোমার ভালো থাকাই আমার পরম সম্পদ
তুমি ভালো থাকলেই আমি পেটপুরে ভাত খাই।
২৭.০৭.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


