শাফিক আফতাব........................
তোমার হাতে একটি গোলাপ পেলে আমি আর কিছু চাইনা
এই যে মানুষ তোড়া তোড়া টাকা কামাচ্ছে, আমার কোনো ক্ষেদ নেই
আলীশান ফ্ল্যাটে অতিনরম বালিশে গা এলিয়ে অঘোর ঘুমোচ্ছে__তাতে
আমার কোনো দুঃখ নেই।
মানুষের বাড়ি-গাড়ী, রূপসী নারী, আর পাশ্চাত্যবিলাস__ এসব দেখে আমার
এতটুকু অনুভূতি আসেনা,
শুধু তুমি শিশির ভেজা গোলাপ দাও, আর গোলাপের ঘ্রাণে দাও
তোমার কোমলপেলব মন, আর মনের শ্বাস, উষ্ণ নিঃশ্বাস।
তোমার সেই গোলাপের গন্ধে নিমিষেই শাঁই শাঁই নদী নক্ষত্র ঝিল
ঘুরে তোমার জন্য শুধু কিনে আনবো একটি বেলীফুলের মালা,
নৈশভোজের জন্য কিছু ফল, দুবাটি দুধতরল।
গোলাপ বেলির গন্ধে আমাদের মধুরাত__ প্রপাত হবে সুরারসুধার।
তুমি গোলাপের মতোই ফুটবে,......তোমার নান্দনিক উন্মক্ত নগ্ন সৌন্দর্যে
জ্ঞান হারিয়ে আমি পাতালে মাতাল হবো।
২৭.০৭.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


