শাফিক আফতাব..............................
তোমার ঘ্রাণ শুঁকে দেখলাম, তুমিই ঘ্রাণময় ফুল
পৃথিবীর। তোমাকে স্পর্শ করে বুঝলাম, তুমি সবচে অনুভুতিপ্রবণ
জিনিশ একখান । তোমাকে ছুঁইলেই বিদ্যুৎস্পৃষ্ট হতে হয় __ তোমার বিছানায় ঘুমিয়ে
দেখলাম এইটাতেই স্বর্গের আভাস কিছুটা আছে।
জলডুবরীর মতোন সমুদ্রের গভীরে গিয়ে দেখলাম
এতদিনের কল্পিত রূপসী মৌমিতা তুমি নও __ তুমি অন্যকিছু __
পৃথিবীর অন্যকিছুতেই তুলনা মেলেনা তোমার । তোমার হাতে বানানো নারকেল নাড়ু
খেয়ে দেখলাম _ সবচে মিষ্টি লাগে, তোমার চঞ্চুতে ঠোঁট রেখে দেখলাম
এখানেই সোনা ফলবে।
লাঙলের মুঠি ধরে দেখলাম, তোমার মৃত্তিকায় ফলানো যাবে আবহমান ধান
তোমাতেই শুধু জুড়াবে আমার ক্ষুধিত পরাণ।
২৭.০৭.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


