শাফিক আফতাব...............
আনাড়ি হাতে শাড়ি পড়ে যদি আর একদিন আসো __
বাতাসের ঝাপটায় যদি খুলে যায় শাড়ীর গিঁট :
শাড়ীর আঁচল যদি হয় বেদম অগোছালো ;
আবার যদি বেড়ে যায় হৃদয়ের বীট।
আবার আসো মাপে বড় ঢোলা ব্লাউজ পড়ে :
ভাবীর কাছে থেকে ধার করা ঘটিহাতা ব্লাউজ __
পথ হাটতেঁ হিলে জড়িয়ে থাক শাড়ি__ তার ঘেরে :
তবু সুন্দর হোক, মাপে বড়, হোক যত বড় লুজ।
লজ্জার আনত চোখ নিয়ে আসো, আসো ফুপানো কান্নায় :
একটু স্পর্শের অপরাধে সশ্রম কারাদণ্ড দিতে আসো __
আসো সারাবেলা ক্ষুধাহীন, গল্পের মহড়ায় ;
কোমল নরম স্তন দুটি বার বার ঢেকে ঢেকে আসো।
কিছু না দাও__ শুধু গল্পে ভরে দিতে আসো, একবার রামসাগরে__
কিছু সুখ পাই, কিছু আনন্দ পাই, __ পরাণের ভেতরে।
২৭.০৭.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


