শাফিক আফতাব............................
জানি বালুবেলাগুলো ফিরবেনা ফিরতি ট্রেনে আর
ট্রেনের অপেক্ষায় শুধু সাগরের শব্দ শুনে দিন যাবে
সুবাসমাখা দিন আর জড়িয়ে ধরবেনা শাড়ীর আঁচল
কালের কপোল তলে ঘুণে পোকাড়া শুধু খাবলে খাবে।
মনে আছে, দেখো বেলাভুমি যখন আঁচড়ে পড়ছিলো তটে__
তুমি শিশুর মতোন জড়িয়ে ধরেছিলে আমায় :
যখন বেলা বসেছিলো প্রায় পটে
তোমার খোলা ফুল থেকে সুবাস ঝরছিলো যেন অমরায়।
বালুবেলা নেই, আছে এখন ধুলোবালুদিন
তুমি নেই, আছে তোমার স্মৃতির শাড়ি, আর রঙিন ঠোঁট
আমি আছি কল্পনার পদ্যে হাওয়ায় রঙিন
আছে আর আমার পুরোনো টাকার নোট।
বালুবেলা জীবনে একদিন আসে, দিনটি অমরাবতীদিন
সে দিনের স্মৃতি মন্থনে, বাঁচি, বেঁচে থাকি যতদিন।
নিসর্গ : ঢাকা
২৭.০৭.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


