শাফিক আফতাব.........
এই শ্রাবণদিনে আসো, ভালোবাসাবাসি গানে প্রাণে জ্বালাই লোবানÑ
সুবাসের ঢলে গা এলাই নির্জন তটিনীর মতোন স্রোতে
অফিস আদালত সব ছেড়ে আজ হারাই নীলে। আনন্দ অফুরান
ধারণ করে ঘুরে আসি পৃথিবীর সবচে পুলকিত প্রপাতে।
ঈষৎ আবেশে সুবাস মেখে চোখে চুলে স্পর্শে বয়ে আনি কামনারঢল :
মসূন অনুভবে কলরবে তোমাকে উপহার দেই একটি গাঢ় চুমো ;
তোমাকে উপহার দেই স্বর্গের আনন্দের এক বাটি সফেদ তরলÑ
তোমার সারিয়ে দেই, এতদিনে ছিলো যে প্রেমের ব্যামো।
কোনো কাজ নয় শ্রাবণদিনে আজ শুধু ভালোবাসি
আজ শুধু তুমি আমি নীল নীল আকাশের গভীরে অবগাহন খেলা
আজ শুধু তুমি আমি একান্ত নিবিড় পাশাপশি
আজ বহুদূর যাবো, সমুদ্রের অতলে, ্ ও আমার নাবিলা।
এই শ্রাবণদিনে আসো, বাহিরের সংসার তুচ্ছ করে ঘর-সংসারে
আমাকে ভরিয়ে দাও, তুমি ভরিয়ে যাও, আনন্দ পরাণের ভেতরে।
২৮.০৭.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


