কুকুর যদি ঘাই দেয় তবে রক্তাক্ত হবে__
যদি মুখ দিয়ে থাকে ?
টের পাবে ? কোনো যান্ত্রিক পরিক্ষায়__
মাথা নিচু করো। চোখ বুজো। দেখো আদম সন্তান।
দেখো কার জলাশয়ে ধরেছো মাছ___
কার ক্ষেতের মরিচ টিপেছো।
কার জমিতে অনধিকারে প্রবেশ করে চষেছো হাল।
নিউটনের তৃতীয় সূত্র মনে আছে?
তবে মাথা নিচু করো
প্রায়শ্চিত্য পেতে হবে তোমাকে
এখানেই ইহজনমেই__
তুমি যখন ঘুমায়,দেখবে ক্ষেতে পোকা পড়ে __
উকি মারে চোরের লোলুপহাত ;
তবে নিজের পোষা গরুকে এত খাটিঁ পাবো কেন ?
গোরোচনা পড়বেই
তুমি যদি ফেলে থাকো শিশ্নের উষ্ন জল__
যে গরুটা কিনেছো বাজারে তারও তো গোরোচনা আছে,
কোনো ষাড় কী শোকেঁনি তার পশ্চাত দেশ ?
তাই বলে গরুটিকে সতীত্বহীনতার অভিযোগে মারবে ?
২৮.০৭.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


