তোমাকে পূর্ণ করতে চাই__শ্রাবণনদীর মতোন দুকূল প্লাবিত :
তোমাকে ভালোবেসে ঋদ্ধ হতে চাই __যেন রাষ্ট্রিয় পুরষ্কার প্রাপ্তির আনন্দ !
তোমাকে সাবলীল আর প্রাঞ্জল গদ্যে করতে চাই অনুদিত __
জলডুবুরীর মতোন তোমার গভীর থেকে মুক্তা কুঁড়োতে চাই__
তুমিতো জানোনা, তোমার পেলব তনু বেয়ে নির্গত হচ্ছে সুরার ঢল__
তাই দেখে হাভাতে বস্তি-ছেলের মতোন ঠাঁই দাঁড়িয়ে তোমার দরজায়,
যদিবা একটু করুণা করো, দাও ছিটেফোটা, দুধের তরল :
কত রাত্রিদিন বৃক্ষের দিকে মুখে করে কেটে গেছে কত অপেক্ষায়।
তোমার কাছ অনাথ বালকই আমি__ যে যাই বলুক ;
একপ্লেট ভাতের মতোন একবাটি গরম ভালাবাসা না পেলে যায় না দিন__
তোমাকে পান করে কী শান্ত স্নিগ্ধ থাকে মনের ভালুক !
তুমি কাছে থাকলে সাদা ধবধবে বসন আমার হয়ে যায় রঙিন।
তোমাকে ভালোবেসে দিতে চাই এক অমরাবতীর সুখ :
কৃষাণীর মতোন কুলোর ডালা ভরে প্রেম দাও, ফুল দাও,করনা বিমুখ।
৩০.০৭.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


