ভালোবাসা কাকে দেবো__ নগ্নসুন্দর শিশু হবো কার কোলে
কার কাছে লজ্জাহীন বোঝাবো আমার সকল দুর্বলতা
কার বিছানায় কাটাবো রাত, কে বুঝবে আমার বিহ্বলতা।
কার কাছে খুলে ধরবো আমার সৌন্দর্য প্রেমের ছলে।
যার হাতে রাখি হাত, হৃদয় দিয়ে ধারণ করি
যার দরজায় দেই টোকা,সেই গ্রহণ করে পরে হয় সর্পের ফণা
যার সাথে কাটাই দীঘল শর্বরী
সেই অতঃপর হয় এই শহরের নারী এক বেগানা।
আমি নারীর কাছে গিয়ে হই অভাবগ্রস্ত মানুষ, সহায়সম্বলহীন
করুণা চাই, সিটিবাসে ভিখেরি যেমন চায় দুটো পুরণো কয়েন
গ্রহণ করে আমি হতে চাই দেউলিয়া, বাড়তে থাক ঋণ
তবু কেউ কাছে এসে বলুক, এই দুই ফোটা ভালোবাসা খায়েন।
ভালোবাসা কাকে দেবো__ কার কাছে বুঝাবো আমার সকল দুর্বলতা
কেউ কাছে আসবে ভালোবাসাবে কে বুঝবে আমার হৃদয়ের বিহ্বলতা।
৩১.০৭.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


