জোনাকীরাতে আবার যদি কাছে আসো, ডাকে যদি ঝিঝিদেঁর দল :
আবার যদি অনুকূল হয়ে, ঝাউশাখে জ্বলে যদি কিশোরীজোনাকী
আবার যদি তুমি আমাকে সত্যিই করে ফেলো দখল__
আবার যদি নাকেমুখে হয় আমাদের__ কাশফুল মাখামাখি।
রমণী শরীরের মসৃণ ত্বক থেকে যদি চুয়ে চুয়ে পড়ে সুধা :
সুধার ঘ্রাণে প্রাণে যদি ঝড় ওঠে কামনার মেঘের ঘর্ষণে__
যদি সুরার পুলক আসে, বসন্তমাসে, বহুদিনের বুভূক্ষু মনে ;
মেঘহীন আকাশে যদি একফালি চাঁদ ওঠে ধবধবে সাদা __
তবে মনের অন্দরে আজ এই শ্রাবণরাতে জোনাকীরা বাউল
হবে। সারারাত জ্বলে জ্বলে আধ্যাত্মবোধে কোথায় উধাও করাবে মন,
হৃদয়ের গভীরে আজ আসবে যেন অঘ্রাণের আমের বউল__
তোমার জন্য আজ জোনাকীরাতে মিটিমিটি তারা জ্বলবে অগণন।
জলির জল বুনে আজ জোনাকীরাতে জ্বলো জলের চেতনায়__
দুজন দুজনার হয়ে গা ভাসাই সবচে সুন্দর সাবলীল অমরায়।
০৩.০৮.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


