শাফিক আফতাব.....................
সুখ সয়না কপালে আমার। একদিন যদি সুখে থাকি__
পরের দিন শুনি, জন্মদাত্রি মা আমার বার্ধক্যজনিত অসুস্থ্য ;
কিংবা পুত্রটি আমার আজ ভক্ষণ করছেনা কোনো খাদ্য,
কিংবা বাবুর মার আমার মেয়েলী সব অসুখে জরাগ্রস্ত।
কিংবা জমির আল কেটেছে লাল মলবির ভাই খুশি মিয়া__
কিংবা পুকুরে বিষ ঢেলেছে রাত্রিবেলা অজ্ঞাত দুর্বৃ্ত্ত ;
কিংবা রাত্রিবেলা কে বা কাহারা সিঁধ কাটার চেষ্টা করছে।
কিংবা কেউ আবার রাগে ক্রোধে আগুণ, ফেটেছে তার পিত্ত।
কিংবা শুনবো : যে ভদ্রবাবার সন্তানটি টাকা নিয়াছে নিদানের বেলা ,
টাকা মেরে উধাও দেশ থেকে দেশান্তরে__
অথবা ছোট বোনটি আমার অতিষ্ঠ__ খেয়ে শাশুড়ির জ্বালা,
কিংবা বড় ব্যথা আমার মধ্যবয়সি পেটের ভেতরে।
প্রতিদিন এভাবে দুঃসংবাদের ভেতর দিয়ে কাটে আমার দিন
কপালে সুখ সয় না আমার, দিনে দিনে বাড়ে শুধু ঋণ।
০৪.০৮.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


