ঝরঝরে সাদাভাতের ভাঁপ উঠছে শীতরোদে
তোমার দেহ থেকে বিচ্ছূরিত হচ্ছে ওমের ঘ্রাণ
আজ ভোরে কেনো তুমি বধূ করেছিলো স্নান
কী সে কৃত্য, স্বর্গের নৃত্য, আঁধারের প্রাসাদে।
খরখরে শাড়ির ভাঁজ ফুঁড়ে বের হচ্ছে পুলকের ফড়িং
রোদের ঘ্রাণগুলো তোমার দেহে লেগে হলো ফুলের সুবাস
এদিকে মনের গহীনে কে যেন ক্রমাগত দিচ্ছে রিং
কী সুন্দর ফুটে উঠছে অন্তর্গত সুন্দরের প্রকাশ।
আজ রাতে বধূ সাত সমুদ্র আর তেরনদীর পাড়ে
দখিনা পবনের সুধা গায়ে মেখে আমারে দিয়েছে ধার
ভালোবাসার ফুল__কী সুন্দর মধু আলুর ছানার
গরম ভাতের সাথে। কী দিলো আমার হৃদয়ের গভীরে।
বধূ আমার গরম ভাতের ভাঁপ, সরিষা ইলিশের স্বাদ
লাউপতার সাথে টাকি মাছের ভর্তার সুস্বাদ প্রসাদ।
০৯.০১.২০১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




