মৃত্যুর মুখ থেকে ফিরে প্রথম তোমাকে দেখলাম __
কী সুন্দর গোলাপমুখে চেয়ে আছো তুমি ;
বাঁচার আনন্দে কী ভালো লাগা ! মম মনভূমি
মনে হলো মরে নয়, বেঁচে গিয়ে স্বর্গ হাতে পেলাম।
সেই থেকে তুমি ভালোবাসার ফুলে জড়াও আমাকে
তোমাকে পাবার জন্যই বুঝি সেদিন বেঁচে গেলাম __
তারপর কতদিন 'বউ কথা কও' ডাকে প্রেমের মৌশাখে ;
প্রেমের দেবিকে তাই প্রত্যহ করে যাই প্রণাম।
প্রেম তুমি, প্রার্থনা তুমি, তুমি সু্ন্দরের অনিন্দ্য গাথা
তোমার জন্য অামি মৃত্যুকে জয় করে ফিরে আসি
তোমার জন্য শুভ্রতার জলে সত্যের ভেলা পাতা __
ঘুরেফিরে পৃথিবীতে এসে তোমাকে ভালোবাসি।
মৃত্যুর মুখ থেকে ফিরে এসে দেখলাম, তুমি স্বর্গের দেবি
অজস্র হুরপরি চাই না, শুধু তোমাকে ভালোবাসার কবি।
১১.০১.২০১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




