ব্যাঙ আর মানুষের কঙ্কালে সাদৃশ্য আছে বলে
মাধ্যমিক ব্যবহারিক পরীক্ষায় আমরা ব্যাঙ ব্যবচ্ছেদ করেছিলাম
কেনো না ডাক্তার হলে মানব দেহ অপারেশনে সুবিধা হবে__এই জন্য
আমাদের ব্যবহারিক পরীক্ষায় ব্যাঙ কাটাছেঁড়া।
যথারীতি মতিন স্যার আমাদের একটি ব্যাঙকে ধরে নিয়ে যেতে বললেন।
আমি সেটা পারলাম না।
বিশেষ কারণ ব্যাঙটা তো নির্ঘাত মারা পড়বে।
সাদা কি ইউনিট ব্যাঙ ধরে নিয়ে এসেছিলো__
ওকে টেস্টটিউবে রেখে ক্লোরোফোম দেয়া হলো__অচেতন হলো ব্যাঙটি।
পরে কেটে কেটে নাড়িভূরি বের করা হলো।
সেই যে মানুষের কঙ্কাল ব্যাঙের দেহের ভেতর দেখলাম
পরে সাইন্স ল্যাবরেটরীতে মানুষের কঙ্কাল নিয়ে লেখাপড়া করেছি।
এখন মানুষগুলো যখন প্রতারণা করে __তখন ব্যাঙব্যবচ্ছেদের কথা মনে হয়
মনে হয় এইসব কুপ্রবৃত্তি ব্যাঙের দেহের ভেতরে নাই কেনো ?
ব্যাঙ আর মানুষের দেহ তো এক।
আজ মানুষের প্রতারণা আর ক্ষমতার বহর দেখে মনে হয়
মানুষকে কেটে কুটে ঐ সব কুপ্রবৃত্তি বের করা যায় না।
ডাক্তাররা কতকিছু বা'র করে__দুরোগ্য ব্যাধি ভালো করে। কুপ্রবৃত্তি ভালো করতে
পারে না কেনো ? কেনো মানুষের প্রজনন শোধন করতে পারে না। বিশুদ্ধ করতে পারে না?
২৬.০১.২০১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



