এইবার বইমেলা থেকে হুমায়ুন আহমেদ ও জাফর ইকবালের কোনো বই কিনব না বলে ঠিক করে ছিলাম | ক্রমাগত কয়েক বছর ধরে এই দুই ভাইয়ের লেখার দৈন্যতা ক্রমশ স্পষ্ট | কিন্তু শেষ পর্যন্ত তা ধরে রাখতে পারলাম না | জাফর ইকবালের সাইন্স ফিকশনের বইয়ের বাইরে একটি বই দেখলাম | নাম সবুজ ভেলভেট | বছর কয়েক আগে উনার কিছু ছোট গল্প পড়ে আসলেই মুগ্ধ হয়ে ছিলাম | তো আগুনে ঝাপ দেয়া পতঙ্গের মতই ঝাপ দিলাম মানে সবুজ ভেলভেট বইটা কিনলাম | ৬৭ পৃষ্ঠা , বড় ফ্রন্ট , দাম ৮০ টাকা | প্রথমেই একটু কিন্তু কিন্তু লাগলো | যাই হোক বাসায় এসে পরা শুরু করলাম | এক নিশ্বাসে পড়ে ফেল্লাম মানে এত ছোট বই এক নিশ্বাসের বেশি লাগলো না | বিষয় বস্তু অতীব সাধারণ , গল্পের কোন শাখা প্রশাখা নাই , সহজ ভাষায় সহজ কিছু কথা বলা হয়েছে | লিটল ম্যাগাজিনের বা দৈনিকের সাহিত্য পাতার ছোট গল্প হলে মানাত | এটাকে কোনো ভাবে উপন্যাস বা বড়গল্প বলা যায় না | এবার আসি বড় ভাইয়ের কথায় | এবার আর বোকামি নয় মানে নিজে বই কিনি নাই | এক কলিগের কাছে হুমায়ুন আহমেদের একটা বই দেখলাম | নলিনী বাবু B.Sc.| নিজের জীবনের সত্যি কাহিনীর আদলে লেখা | চটকদারি করার সস্তা প্রয়াস | তার সাথে আছে শাওনের প্রতি পাঠকের ভালোবাসা জাগানোর চেষ্টা | আমার কেন জানি মনে হইছে এটা আসলে শাওনের প্রতি বাংলাদেশের মানুষের যা ঘৃনা আছে সেটা কমানোর চেষ্টা | এক কথায় পুরো উপন্যাসটাকে বস্তা পচা বলা যায় | আমার আরেক কলিগ বইটা দেখে পড়তে আগ্রহী হল | আমি বললাম জঘন্য পড় না | ও বললো আমি আরেকটা বই পড়েছি যেটা আরো জঘন্য | আমি বললাম না পড়ে কিভাবে বুঝলা | ও বললো ওই বইটাকে জঘন্য বলার জন্য আরেকটা বই পড়ার দরকার হয় না | বুঝুন অবস্থা | তার পরেও বইমেলায় এই দুই ভাইয়ের বই কিনার জন্য কি লম্বা লাইন পরে যায় | বাংলাদেশের মানুষ আসলেই অনেক বোকা | তাই এই দুই ভাই ভন্ড পীর অথবা হারবাল চিকিত্সকের মতো প্রতারণার জাল বিস্তার করার মতো সাহস করে | মেজাজটা আর ঠান্ডা রাখতে পারিনা যখন দেখি উনারা আবার বিভিন্ন জায়গায় নীতির উপদেশ দেয় | ক্ষমতা থাকলে পল্টন ময়দানে এই দুই ভাইকে নিয়ে গিয়ে জুতা দিয়া পেটাতাম ।
আলোচিত ব্লগ
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন
ফিরে যাওয়া বলে কিছু নেই
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।