মনটা ভালো নেই
তাই একটা মন খারাপ করা গান শেয়ার করলাম আপনাদের সাথে |
তুমি নেই
মাকসুদুল হক
তুমিহীনতার কোনো যুক্তি নেই
নি:সঙ্গতার সঙ্গী নেই
তবু ভোর এলো আমায় কাঁদাতে
দুপুর রোদে চোখে জল শুকাতে
তুমি নেই, আমার কোনো অভিযোগ নেই
তুমি নেই, আমার কোনো অভিযোগ নেই
প্রেম নামে অহেতুক বিলাসী টানে
তাই শাসরুদ্ধকর কষ্ট নেই
তবু রাত এলো আমায় ভাবাতে
ভোরের অনেক আগে ঘুম ভাঙ্গাতে
তুমি নেই, আমার কোনো অভিযোগ নেই
তুমি নেই, আমার কোনো অভিযোগ নেই
তুমি নেই, উহু আমার কোনো অভিযোগ নেই
তুমি নেই বলে শত সুরের মায়ায় আমি গান থামাতে পারিনি
তুমি নেই বলে কলমে অশ্রু ভরে আমি কান্না লিখতে শিখেছি
তবু কেন জানি পুরনো স্মৃতির মায়া মিছে আশা জাগে হৃদয়ে
ভালো নেই আমার কোনো অভযোগ নেই
তুমি নেই, আমার কোনো অভিযোগ নেই
তুমি নেই, উহু আমার কোনো অভিযোগ নেই
তুমি নেই বলে ভুলেও বলবনা তখন ভালোবাসা আসেনি
তুমি নেই বলে আমি স্বপ্ন দেখার ভয়ে ঘুম তাড়িয়ে দিয়েছি
তবু কেন জানি ভালোবাসার কথা মিছে ভয় লাগে হৃদয়ে
ক্ষতি নেই, আমার কোনো অভযোগ নেই
তুমি নেই, আমার কোনো অভিযোগ নেই
অবিশ্বাসে কোনো সত্য নেই
আর একাকিত্বে কোনো কৃতিত্ব নেই
তবু গোধুলি রঙের ছোঁয়াতে
মন কাঁদে সূর্যের বিদায়ে
তুমি নেই, আমার কোনো অভিযোগ নেই
তুমি নেই, আমার কোনো অভিযোগ নেই
অভিমানের কোনো মানে খুজিনি
আর অনুরাগের অবসর আসেনি
তবু অনুনয় শুধু তোমাকে
আরেকটি বার এসো এই জীবনে
তুমি নেই, আমার কোনো অভিযোগ নেই
ক্ষতি নেই, আমার কোনো অভিযোগ নেই
ভালো নেই, আমার কোনো অভিযোগ নেই
তুমি নেই ...
গানটি শুনতে পারেন এখান থেকে
সর্বশেষ এডিট : ১৪ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১০:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


