somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হায়রে নামজারী........ !

২১ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হায়রে নামজারী..... ভুমি ব্যবস্হাপনার এ বিষয়টি কি যে যন্ত্রনাকর ! কি রকম হয়রানী মূলক তা একমাত্র ভূক্তভোগীরাই জানেন ! এ বিষয়ে আমার বাস্তবিক কিছু case studyতে একটি বিষয়ই ধরা পড়েছে তা'হল চরম অসাধুতা। মাঝে মাঝে বিভিন্ন গবেষণা সংস্হা এ সেক্টরের দূর্নীতীর বিষয়ে যে প্রতিবেদন পেশ করে তা গত 2/1 বছর ধরে টের পাচ্ছি। নীজ ও স্ত্রীর ওয়ারিশন সম্পত্তি নামজারী করতে গিয়ে এমনই হয়েছি যেন ভুমি অফিসের নিকট আমরা আসামী ! আজ যে ঝামেলায় পড়েছি তা হল তিন মাস বিশ দিন আগে নামজারী মামলা নিস্পত্তির জন্য submit করা হয়। অতঃপর খাজনা,সার্ভেয়ার রিপোর্ট, তহশিলদার রিপোর্ট ও কানুনগো রিপোর্ট সর্বসমেত দেয়া সত্ত্বেও নতুন পদোস্হাপিত কর্মকর্তার মন্তব্য হল পূর্ববর্তী কর্মকর্তা ঊনাকে file মার্ক করে দিয়ে যায়নি বলে তিনি করবেন না। ঊনার করতে হলে নাকি আবার নতুনভাবে নামজারী মামলা রুজু করতে হবে। আবারও ঊনার দপ্তরের সার্ভেয়ার রিপোর্ট, তহশিলদার রিপোর্ট ও কানুনগো রিপোর্ট এবং updated চেয়ারম্যানের ওয়ারিশন সনদও নাকি লাগবে। আজ অনেক কষ্টে সদূর ঢাকা থেকে এসে চেয়ারম্যানের updated ওয়ারিশন সনদ সংগ্রহ করে দিলেও তিনি বললেন পুনরায় নামজারী মামলা রুজু করতে হবে। বুঝতেই পারছেন !
তিনি আমাকে সময় পার হয়ে গেছে বলে এ কথা বলছেন। ঊনাদের আন্তঃবিভাগের নথি মার্কিং হয়নি এর জন্য কি জনগন যন্ত্রনা ভোগ করবে?আবার বলেন ওই মৌজার জায়গা অনেক মূল্যবান ! জায়গা মূল্যবান হওয়াতে ঊনার চিন্তার কি তা বুঝে উঠতে পারছি না। বললেন আপনাকে আরো আসতে হবে। আর ৪৫ বা ৬০ দিনের মধ্যে নাকি নামজারী মামলা নিস্পত্তি করার নিয়ম বিদ্যমান এবং এরই মধ্যে কেন হয়নি এর জন্য কি নামজারী মামলা রুজুকারী দায়ী? আমাদেরকে তো কখনো কিছু জানানো হয়নি? সর্বসাকুল্যে যা বুঝেছি তা হল অনেক খারাপ গন্ধ ! ভুমি অফিসের কিছু কিছু কর্মচারী আমার কাজ যে দেখাশুনা করছেন তার কাছে অনেক টাকা দাবী করে বলে না হলে এভাবে ঘুরতে থাকবেন। আসলে কি তাই ? দেখি শেষ কি হয়? জায়গাতো আমাদেরই আছে ৫০/৬০ বছর ধরে। শেষ বুঝে সমস্ত নথিপত্র ও ঘটনাবলী নিয়ে মাননীয় ভুমি প্রতিমন্ত্রী মহোদয়ের কাছে উপস্হাপন করার মনস্হ করেছি। কারন ঊনাকে দেখেছি মানুষের হয়রানী ও ভুমি অফিসের দূর্নীতী দূর করার জন্য ঝটিকা পরিদর্শন করেন এবং তড়িৎ কিছু ব্যবস্হা নেন। আমরা সরকারী অন্য সংস্হার কর্মকর্তা হয়েও আমদেরই এ অবস্হা ! সাধারন জনগন কিভাবে আছে? বিশেষ করে জমির মালিক মহিলা হলে আর যদি তাঁর সে রকম সক্ষম লোকবল না থাকলে তাঁরা এ পথ এরকম হলে কখনো পাড়ি দিতে পারবে বলে আমি মনেকরি না ! দুঃখজনক !

৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩৫


গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

যার যার ধর্ম, তার তার উৎসব....

লিখেছেন জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০


যার যার ধর্ম, তার তার উৎসব....

“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন

×