মনের একান্ত ইচ্ছা পূরণ!
১৪ ই জুন, ২০১৮ বিকাল ৩:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলহামদুলিল্লাহ্! প্রতিবারের ন্যায় এবারও আমার অফিসের নীচে বায়তুল মোকাররম ঢাকা ষ্টেডিয়াম এলাকার কিছু পথশিশু কিশোরকে ঈদ উপহার শার্ট, প্যান্ট ও এক বক্স খাবার দিতে পেরে খুবই আনন্দিতবোধ করছি।তাদের সবার চুল কাটার ব্যবস্থা করেছি। ঈদেরদিন তারা সকলে মতিঝিল থেকে দলবেঁধে উত্তরায় আমার বাসায় যায় একসাথে খায়! সত্যি বড় আনন্দ পাই! আমি জানি তারা আমাকে বেশ স্মরন করে। তাদের স্মরনে আমি বিভুর। তাদের নিয়ে একসাথে তাদের পছন্দের জামাটি কিনতে আমি বাড়তি আনন্দ পাই। কারন ঐ মূহুর্তে তাদের আনন্দ খুশীর চেহারা বা মনটি দেখতে আমি দারুন উপভোগ করি। কেন যেন তাদের আদর করতেই আমার ভাল লাগে।










তাদের মা বাবা হারানোর কষ্টের কাহিনী আমাকে নিরবে কাঁদায়। আজ নিজে লিখার সময়ও চোখে পানি আসছে। কেন আমরা সক্ষমরা করুন মায়াবী হৃদয়কে ধরতে পারি না? হৃদয়ের মায়াবী মন প্রত্যেককেই মহান আল্লাহ দিয়েছেন বলে আমি মনেকরি। কিন্তু আমরা তা জাগিয়ে তুলি না। অসহায়ের প্রাণের কষ্টের সাথে আপনার সক্ষমতার মায়াবী মনের মিলন দারুন মজার! পৃথিবীর শ্রেষ্ট মজাকে আপনি ধরতে পারবেন যদি আপনি এ মিলনে নিয়োজিত হন। তাই বলছি বন্ধুগন, অসহায়ের পাশে অভুক্তের দাঁড়ান জীবনের সেরা স্বাদই অনুভব করবেন বলে আমি দৃঢভাবে বিশ্বাস করি। একদিন নয় প্রতিদিন। আসুন আমরা ঝাপিয়ে পড়ি গড়ে তুলি মায়াবী সুন্দর এক অনন্য পৃথিবী! আপনার আমার ধর্মের মূল কথাও তাই মনে করি! ভাল থাকুন! সকলের প্রতি রইলো ঈদের আন্তরিক শুভেচ্ছা! আল্লাহ হাফেজ।
সর্বশেষ এডিট : ১৪ ই জুন, ২০১৮ বিকাল ৩:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।
কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু...
...বাকিটুকু পড়ুন
সক্রেটিস মানুষের সাথে কথা বলতে ভালোবাসতেন। তিনি যখনই সময়ে পেতেন, মানুষের সমাগম যেখানেই হতো, সেখানেই তিনি বক্তব্য দিতেন। সেই বক্তব্যগুলো ছিলো, সক্রেটিসের ভাষায়, 'দৈব বাণী' বাঁ 'ঈশ্বরের বাণী'। এজন্যে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১
লাল বদর, কালা বদর এবং ছাপরি.....
লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
মুনতাসির, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫০
প্রথম আলোতে মুনির হাসানের ‘পাকিস্তান পারল, বাংলাদেশ পারল না কেন’ লেখাটি পড়লাম। পাকিস্তানে Google-এর নিজস্ব অফিস চালু হওয়াকে সামনে রেখে তিনি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন: তথ্যপ্রযুক্তি খাতে একসময় খুব বেশি... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫০

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়।
১৯৪৩ সালে জাপান ভারতে আচমকা বেশ কিছু বোমা হামলা করে। সম্ভবত হিটলারকে খুশি করতেই জাপান এই কাজ করে। একের পর এক বোমা ফেলে মাদ্রাজে (বতর্মান...
...বাকিটুকু পড়ুন