পথশিশু ও সর্বনাশা মাদক এবং সরকারি পদক্ষেপ ।
২৬ শে জুন, ২০১৮ দুপুর ১২:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


মাদক নির্মূল অভিযানের সাথে সরকারকে বিনীত অনুরোধ করছি শহরের পথশিশু ও কিশোরদের জন্য মাদক নিরাময় কেন্দ্র খুলে তাদের চিকিৎসা দিয়ে নিরাপদ আশ্রয়ে নেয়ার জন্য। অন্যথায় শহরবাসী সহ দেশকে অপূরণীয় ক্ষতির সম্মুখীন হতে হবে। শহরের এ সকল শিশু কিশোরদের ৯৮% মাদকাসক্ত। এ সকল অবুঝ শিশুরা মাদকাসক্ত হওয়ার জন্য দায়ী আমরাই।তারা যেদিন সুস্থ শরীর নিয়ে মা বাবা হারিয়ে পথে এসেছিল সেদিনই সরকারের উচিত ছিল তাদের নিরাপদ আশ্রয়ে নেওয়া। আজ তা না হওয়ায় তারা সকলেই অসুস্থ এবং বিপদগামী। শত মায়া করেও তাদেরকে ভাল করা মুশকিল। পরাজিত হচ্ছি মাদকের কাছে। পথের মেয়ে তাসলিমার পিছনে অনেক শ্রম দিয়েও তাকে সুস্থ পথে আনতে পারিনি প্রধান অন্তরায় ছিল মাদক। নীজে অভিভাবক হয়ে তাকে মেয়েদের এতিমখানায় ভর্তি করিয়েছিলাম। তিনমাসে তিনবার পালানোর পর এতিমখানা কর্তৃপক্ষ তাকে আর রাখেনি। সে এখন পথের ছিন্ন বিচ্ছিন্ন এক যুবতী মেয়ে।

আজ তার মত এক গুরতর সমস্যা বুঝতে পারলাম পংগু অসুস্থ পথশিশু ফারুকের মধ্যে। অনেক কষ্টে তাকে তার অসুস্থ পা এর চিকিৎসার জন্য পংগু হাসপাতালে ভর্তি করানো হলেও সে ওখানে কিছুতেই থাকবে না। পালাতে চাচ্ছিল।অনেক পর বুঝতে পারলাম সেও মাদকাসক্ত। অতঃপর হাসপাতালের নার্স ও ওয়ার্ড মাষ্টারের তত্ত্বাবধানে এবং একজন লোক ভাড়া করে দিয়ে কোনরকম রেখে এসেছি। আগামীকাল ডাক্তারগন তার বিষয়ে সিদ্ধান্ত নিবে। এ সকল পথ শিশুরা যে মাদকাসক্ত তা আমি নীজ থেকেও বুঝতাম। কিন্তু দেখার তো কেউ নেই।

সর্বশেষ এডিট : ২৭ শে জুন, ২০১৮ সকাল ১১:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঘরটি অন্ধকারাচ্ছন্ন। ক্ষণে ক্ষণে জানালার ওপাশ থেকে আসা দূরপথের সোডিয়াম বাতির একচিলতে আলো এসে পড়ছে ঘরের ভারী বাতাসের ওপর। ঘামের তীব্র গন্ধ আর উন্মুক্ত ত্বকের উত্তাপ ঘরের পরিবেশকে ভারী করে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মেহবুবা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯

এমনি করে দিন চলে যায়। ১৮ বছর কখন পেরিয়ে গেল এখানে বুঝতে পারিনি। কত জনের কথা, কত ঘটনা মনে আসছে ! এমনি করে সূর্যাস্তের দিকে যেতে যেতে...
...বাকিটুকু পড়ুন
নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।
কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু...
...বাকিটুকু পড়ুন
সক্রেটিস মানুষের সাথে কথা বলতে ভালোবাসতেন। তিনি যখনই সময়ে পেতেন, মানুষের সমাগম যেখানেই হতো, সেখানেই তিনি বক্তব্য দিতেন। সেই বক্তব্যগুলো ছিলো, সক্রেটিসের ভাষায়, 'দৈব বাণী' বাঁ 'ঈশ্বরের বাণী'। এজন্যে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১
লাল বদর, কালা বদর এবং ছাপরি.....
লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন