মাননীয় শিশু বিষয়ক প্রতিমন্ত্রী আপনার পদত্যাগ দাবী করছি !
০৫ ই জুলাই, ২০১৮ সকাল ১০:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


শুভ সকাল! ধন্যবাদ সময় টিভি। অসহায় পথশিশুদের নিয়ে মর্মস্পর্শী একটি লেখা মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় বরাবর গতকাল লিখেছিলাম যা ঊনার টাইম লাইনেও পোস্ট করেছিলাম। আজ সকালেই দেখলাম পথশিশুদের সরকারী বরাদ্দ তসরুপের কাহিনী। মাননীয় শিশুমন্ত্রী বললেন তিনি খতিয়ে দেখবেন।কমলাপুর সরকারী শেল্টারের খরচের টাকার বিরাট পুকুরচুরি তা তদন্ত করে দেখবেন বললেন! মনে শান্তি পেলাম লেখায় কি কাজ হল? মাননীয় শিশুমন্ত্রী এ দায়ভার আপনাকেও নিতে হবে।আপনাদের অবহেলার জন্য লক্ষ লক্ষ নিস্পাপ অসহায় শিশু কষ্ট পেয়েছে এবং পাচ্ছে তার দায় আপনি এড়াতে পারেন না। আপনি এবং আপনার দপ্তর প্রধানদের বিচারের কাঠগডায় দাঁডাতে হবে। দুনিয়াতেও এর শাস্তি পাবেন এবং পরকালেও আপনাদের শাস্তি অবধারিত! মহান নিয়ন্ত্রিত প্রকৃতির এ শাস্তি থেকে আপনারা কখনো পার পাবেন না। অসহায় শিশুদের নিয়ে দিবস নির্ভর এ সকল শো ডাউন ছাডুন। যারা এ সকল দিবস নির্ভর শো ডাউন করে তাদের আপনারা সরকারী তহবিল দেন।তারা যেমন তহবিল নিয়ে শুধু দিবসের দিন এ সকল শিশুদের খেয়াল করে আপনারাও তাই! সারা বছর আর খেয়াল থাকে না?? পথ শিশুর আমার প্রচারিত লক্ষ শিশুর মানবেতর ছবির একটি ছবি দেখে আপনার চরম ব্যার্থতার জন্য দেরী না করে পদত্যাগ করুন। মাননীয় প্রধানমন্ত্রী মোহদয়ের হৃদয় মন থেকে সঠিক শিক্ষা নিতে আপনারা ব্যার্থ! তিনি যেভাবে অন্তর মন দিয়ে শিশুদের জড়িয়ে ধরেন আপনারা তার একশত ভাগের এক ভাগও না, হলে পথেঘাটে অসহায় এতিম শিশুদের এ চিত্র দেখতে পেতাম না।আমাদের এ প্রিয় স্বাধীন দেশে অসহায় শিশুদের এ সকল চিত্রের পাশে আপনি কিভাবে সরকারী গাড়ীতে পতাকা লাগিয়ে শিশুমন্ত্রী হিসেবে চলেন জানি না। লজ্জা আপনাদের কি নেই? দুঃখজনক!



আমিই মাননীয় প্রধানমন্ত্রী মোহদয়ের কাছে আপনার বিরুদ্ধে খোলা লেখা লিখে অভিযোগ করেছি এখনও করছি পারলে আপনি আপনার যুক্তি উপস্থাপন করুন।না হয় আমার বিরুদ্ধে ব্যাবস্থা নিন। তবে এটুুকু বলতে পারি আপনি জিতবেন না কারন আমি অসহায় মায়াবী শিশুর অধিকারের পক্ষে আর আপনি তা লুন্ঠন করছেন প্রতিনিয়ত!! আপনার ব্যার্থতায় বলে আপনি লুন্ঠনকারীর পক্ষে। তা না হলে পদত্যাগ করে নিরপেক্ষ তদন্তকারীর মাধ্যমে তদন্ত করার সুযোগ দিন। অসম্ভব বংগবন্ধু সহ লক্ষ লক্ষ শহীদের এ দেশে এতিম অসহায় শিশুর জীবন এভাবে চলতে পারে না! পারে না!
সর্বশেষ এডিট : ০৫ ই জুলাই, ২০১৮ সকাল ১০:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চেয়ারের আত্মকথাচেয়ারটি নাকি একদিন দীর্ঘশ্বাস ফেলে বলেছিল, "মানুষ আমাকে যতটা ভালোবাসে, আমাকে বানানো কাঠটাকেও যদি ততটা ভালোবাসত, তবে পৃথিবীতে এত অহংকার জন্মাত না।"
আমি বিস্মিত হয়ে জিজ্ঞেস করলাম, "কেন?"
চেয়ারটি বলল,...
...বাকিটুকু পড়ুন
গণঅধিকার পরিষদ ছেড়ে আসা বিএনপি নেতা রাশেদ খান বলেছেন, ‘ক্যান্টনমেন্টের স্পষ্ট ক্লিয়ারেন্স পাওয়ার পর নাহিদ ইসলাম এক দফার ঘোষণা করেছিলেন।’ জুলাই বিক্ষোভ নিয়ে শুক্রবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া...
...বাকিটুকু পড়ুন
ধর্মের দোহাই দিয়ে ধর্ষক ও ব্যভিচারীদের পাপ ঢাকা এবং সাধারণ ধর্মপ্রাণ মানুষকে অন্ধ বানিয়ে রাখার এই ভণ্ডামি আর কতকাল সহ্য করবেন?
পবিত্র ইসলাম আর সাহাবিদের ত্যাগকে কতখানি নামালে এই ভণ্ড মোল্লা...
...বাকিটুকু পড়ুন
খাস খাতার পাতায় কলম চালাচ্ছিলেন ফরিদা বেগম (৪৫)। রাত তখন সাড়ে সাতটা। চশমাটা নাকের ডগায় নামিয়ে পাশে বসা ছোট ছেলে সিয়ামকে (৯) বললেন, "হাতের লেখা এত দ্রুত শেষ করলে হবে?...
...বাকিটুকু পড়ুন
আজকাল সামাজিক যোগাযোগমাধ্যমে ঢুকলে মনে হয় ভারতের ভাগ্য নির্ধারণের গুরুদায়িত্ব বুঝি এদেশের মানুষের ওপর এসে পড়েছে। ভারতে কোথাও একটু আন্দোলন বা উত্তাপ ছড়ালেই এপারে যেন উৎসবের ধুম পড়ে যায়।...
...বাকিটুকু পড়ুন