২২
আমি বাপ্পি এসএসসি পাস করে ঢাকা কলেজে ভর্তি হয়েছি। বাবা-মা থেকে একটু দূরে চলে আসছি। ছেলেকে দূরে রেখে পড়ানোই ভালো মনে করে আমার বাবা-মা। বাবা-মার কাছে থাকলে জীবনের দ্বায়িত্ব সম্পর্কে ভাল বুঝ আসবে না। ছেলে দ্বায়িত্ব সচেতন হউক এবং নিজেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাক এই উদ্দেশ্যেই মেসে রেখে পড়ানোর সিদ্বান্ত।
টুনির সাথে প্রেম-ভালবাসায় জড়াতে পারি নাই। টুনি এবার এস.এস.সি পরীক্ষা দিবে। মেয়ের লেখা-পড়ায় মফিজ মিয়ার বেশ উৎসাহ। সে জানে মেয়েরা শিক্ষিত হলে জাতি শিক্ষিত হয় । আমি মফিজ মিয়াকে দেখলেই সালাম দেই। সুন্দরী মেয়েদের বাবা-মা ছেলেদের কাছ থেকে একটু বেশী সালাম পায়।
যেখানেই যাই সুন্দরী মেয়েদের দেখলেই চেয়ে থাকতে মন চায়। ঢাকা শহরে সুন্দরী মেয়েদের অভাব নাই। চন্দ্রিমা উদ্যান ( জিয়া উদ্যান), ভোটানিক্যাল গার্ডেন, রমনা পার্ক , টিএসসি তে হাজারও মেয়ে-ছেলে জোড়ায় জোড়ায় বসে থাকে। এসব জায়গায় টাকার বিনিময়ে সঙ্গ দেওয়ার সঙ্গী পাওয়া যায়। প্রেম না করলে মানুষের জীবনে নাকি পূর্ণতা আসে না। আবার অনেকে বলে ছাত্র জীবনে প্রেম করলে ক্যারিয়ার ধ্বংস হয়ে যায়। তবে প্রত্যেক মানুষের জীবনে একটা সময় থাকে যখন প্রেম-ভালোবাসার মধ্যে ডুব দিতে মন চায়। এখন আর আগের মত প্রেম-ভালোবাসা নাই। এখন যা চলে তার নাম ডিজিটাল প্রেম-ভালোবাসা। একেক জনের তিন-চারজন প্রেমিক-প্রেমিকা থাকে, যা সাথে যখন সুযোগ হয় ঘোরা-ফেরা, কথা বলা চলে।
আমি একসময় মোবাইলে পাঁচটা মেয়ের সাথে কথা বলতাম। সারাক্ষণ মোবাইল কানের কাছে থাকতো। টাকা-পয়সা খরচ হতো প্রচুর। এখন সেগুলো বাদ দিয়েছি।
আমার কাসমেট রফিক একদিন আমাকে বললো, ‘বাপ্পি যাবি মগবাজারে।’
আমি বললাম, ‘মগবাজারে কি ?’
রফিক: ‘তুই এমনভাবে কথা বলছিস যেন কিছুই জানিস না।’
আমি জানি রফিক কোথায় যাওয়ার কথা বলছে কিন্তু রফিককে বুঝালাম আমি এসব কিছুই বুঝি না।
তারপর ভাগ্যক্রমে একদিন রফিকের সাথে আমার সেই নিষিদ্ব পল্লীতে দেখা। রফিক আমাকে দেখে বললো, ‘কি সাধু ধরাতো খেলি, তুই নাকি এ জায়গা চিনিস না ? শালার সবাই সাধু সাজতে চায় , আড়ালে যে যা পারে করে যায়।’
এই ঘটনার পর আর কোন দিন নিষিদ্ব পল্লীতে যাই নাই।
আগের প্রশ্নের উত্তর: ১৮৭৭ সালে। (অষ্ট্রেলিয়ার মেলবোর্নে ১৫-১৭ মার্চ, ইংল্যান্ড ও অষ্ট্রেলিয়ার মধ্যে )
প্রশ্নঃ টেস্ট ও ওয়ানডে মিলে সবচেয়ে বেশী উইকেট শিকারী কে ?
উত্তর:
আপনার উত্তরটি সঠিক হয়েছে কিনা পরের অধ্যায়ের শেষে মিলিয়ে নিন ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



