somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গেলাম আযমের কু’কীর্তি!!!

৩০ শে মে, ২০১২ রাত ১২:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সর্বশেষ তাদের ঘৃণ্য অপরাধের চূড়ান্ত ভিকটিম ছিল বাংলাদেশের বুদ্ধিজীবী সমাজ। বাংলাদেশের স্বাধীনতা যখন স্পষ্ট প্রতীয়মান তখন তারা বাঙালিকে মেধাশূন্য করার একটি ঘৃণ্য চক্রান্ত করে। যার বাস্তবায়ন করা হয় ১৪ ডিসেম্বর। তারা ১৯৭১-এর ১৪ ডিসেম্বর নির্মমভাবে বাংলাদেশের বুদ্ধিজীবী সমাজকে হত্যা করে।
২০১১ সালের ৩০ অক্টোবর তদন্তকারী সংস্থা গো’আযমের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন প্রকাশ করে। পরের দিন তা চীফ প্রসিকিউটরের কাছে জমা দেয়া হয়। তদন্তকারী সংস্থার প্রধান আব্দুল হান্নান খান সেদিন বলেছিলেন, অধ্যাপক গো’আযমের বিরুদ্ধে তদন্ত সংস্থা ২০১০ সালের ১ আগস্ট থেকে তদন্ত শুরু করে। ৩৬০ পৃষ্ঠার তদন্ত রিপোর্ট তৈরি করা হয়েছে। এ ছাড়া আনুষঙ্গিক কাগজপত্রসহ ৪ হাজার পৃষ্ঠার ডকুমেন্ট রয়েছে। গো’আযমের বিরুদ্ধে ৪০ সাক্ষী সাক্ষ্য প্রদান করেছে। তদন্ত কর্মকর্তা মতিউর রহমান দীর্ঘ পরিশ্রম করে এই রিপোর্ট তৈরি করেছেন। রিপোর্টে উল্লেখ করা হয়েছে, অধ্যাপক গো’আযম ‘পরিকল্পনাকারী’ হিসেবে কাজ করেছে। মুক্তিযুদ্ধের সময় গণহত্যা, সম্ভ্রমহরণ, লুটপাট, ধর্মান্তরিত করার মতো মানবতাবিরোধী অপরাধের নির্দেশদাতা ছিলো সে। সে নিজেও যেমন করেছে, তেমনি পাকিস্তানী সেনাবাহিনীর সঙ্গে থেকেও তার নির্দেশে তা করা হয়েছে। মুক্তিযুদ্ধের সময় ৩০ লাখ বাঙালিকে হত্যায় গো’আযম পিস কমিটি, রাজাকার বাহিনী ও আল-বাদর বাহিনী গঠন করেছিলো। গো’আযম ছিলো সেই সময়ের পিস কমিটির কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সদস্য ও পূর্ব-পাকিস্তান জামাতের আমীর। ৩০ লাখ বাঙালিকে হত্যা, ৫ লাখ নারীকে নির্যাতন, অগ্নিসংযোগ, লুণ্ঠনসহ সব মানবতাবিরোধী অপরাধের নেতৃত্বে ছিলো অধ্যাপক গো’আযম। অধ্যাপক গো’আযম মুক্তিযুদ্ধের সময় ব্রাহ্মণবাড়িয়া, রাজশাহী, কুমিল্লা, ঢাকা, গাইবান্ধায় রাজাকার বাহিনী গঠন করে মুক্তিযোদ্ধাসহ বাঙালিদের হত্যা করেছে। গো’আযম মুক্তিযুদ্ধের সময় নুরুল আমিন, ফরিদ আহমদ, খাজা খায়েরউদ্দীন, হামিদুল হক চৌধুরীর সঙ্গে দেখা করে। শুধু তাই নয়, সে ইয়াহিয়া খান ও টিক্কা খানের সঙ্গেও দেখা করে গণহত্যার নীলনকশা তৈরি করে। আন্তর্জাতিক অপরাধ আইনের ৩ (২) ধারার যত অপরাধ আছে সবই সে করেছে।
গো’আযমের বিরুদ্ধে ৬২টি অভিযোগের মধ্যে পাকিস্তানী বাহিনীকে সহায়তা ও তাদের সঙ্গে চক্রান্ত করার জন্য ছয়টি, তাদের সঙ্গে পরিকল্পনার তিনটি, উস্কানি দেয়ার ২৮টি, তাদের সঙ্গে সম্পৃক্ততার ২৪টি এবং ব্যক্তিগতভাবে হত্যা ও নির্যাতনের একটি অভিযোগ রয়েছে। গো’আযম ১১ জানুয়ারি আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে ট্রাইব্যুনাল তা নাকচ করে তাকে কারাগারে পাঠায়।
সর্বশেষ এডিট : ৩০ শে মে, ২০১২ রাত ১২:৩৫
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

×