somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অলিম্পিক নগর থেকে যৌনকর্মী উচ্ছেদ!

৩০ শে জুলাই, ২০১২ রাত ১১:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




অলিম্পিক গেমস সুফলের পরিবর্তে দুর্ভোগ বয়ে এনেছে ইস্ট লন্ডনের যৌনকর্মীদের জন্য। ভেন্যু সংলগ্ন পতিতালয়গুলো বন্ধ করে দেওয়া হয়েছে অনেক আগে। ব্যবসা বাঁচাতে পথে নেমেও টিকতে পারছে না যৌনকর্মীরা। সেখান থেকেও তাদের উচ্ছেদ করছে পুলিশ।

ইংল্যান্ডের সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে বেরিয়েছে অলিম্পিক স্টেডিয়ামের চারপাশ থেকে অন্তত ৮০টি পতিতালয় বন্ধ করে দেওয়া হয়েছে। গেমসের সুশ্রী বাড়াতে গণিকাদের বিতাড়িত করার উদ্যোগ গ্রহণ করে পুলিশ। ফল হিতে বিপরীত হয়েছে। যৌনকর্মীরা রাস্তায় ঘুরে ঘুরে বাণিজ্য করছেন। খদ্দেরদের সঙ্গে যেখানে সেখানে মিলনও হচ্ছে তাদের। দিনের বেলায় গাড়ি এবং পার্ক ব্যবহার করেন। সূর্যাস্তের পরে যত্রতত্র!

অলিম্পিক ভিলেজ থেকে সাত কিলোমিটার দূরে প্রবাসী বাংলাদেশিদের বসবাস ব্রিকলেনে। ওই জায়গাতে অপরাধ কর্ম করে সটকে পড়া কোনো ব্যপারই না। ভাসমান যৌনকর্মীদের জন্য ব্রিকলেন এখন অভয় জোন। যৌনকর্মীদের উৎপাতে বাঙ্গালি পরিবারগুলো ছেলেমেয়ে নিয়ে স্বাভাবিক চলাচল করতে পারছে না। ঘর থেকে বেরুলেই বাবা মাকে অপ্রস্তুত হতে হয়। লিলি নামের একজন নারী প্রতিবেদককে জানিয়েছেন, ‘রাস্তায় ব্যবহার হওয়া কন্ডম পড়ে থাকে। মাদককের অভাব নেই। সব ধরণের অপকর্ম হচ্ছে।’

কিছুদিন আগে ইসলাম নামের একজন বাংলাদেশি সামাজিক আন্দোলন গড়ে তুলেছিলেন ব্রিকলেনে। পুলিশকে বাধ্য করিয়েছিলেন যৌনকর্মীদের তাদের পাড়া থেকে উচ্ছেদের জন্য। কিন্তু তাতে খুব লাভ হয়নি। রাত যেতে না যেতে আবার আগের অবস্থা ফিরে এসেছে।

ইংল্যান্ডে যৌন ব্যবসা বৈধ করে দিয়েছে সরকার। তারপরেও পতিতালয়গুলো বন্ধ করে দেওয়ার কোনো মানে খুঁজে পাচ্ছেন না সমাজকর্মী জর্জিনা পেরি। তিনি মনে করেন, ‘এভাবে উচ্ছেদের ফলে যৌনকর্মীরা ঝুঁকির মুখে পড়েছেন। তারা রাস্তাঘাটে খদ্দের ধরার জন্য অপেক্ষা করেন। ভালো কোনো কক্ষ ব্যবহার করতে পারেন না।’

বৈধ হলেও অলিম্পিকের জন্য যে কোনো মূল্যে যৌনকর্মীদের প্রতিরোধ করতে উঠে পড়ে লেগেছে পুলিশ। খোদ লন্ডনের মেয়র বরিস জনসনও পতিতালয়গুলো গুঁড়িয়ে দেওয়ার পক্ষে। রাস্তাঘাট যৌনকর্মী মুক্ত রাখার জন্য পুলিশকে নির্দেশও দিয়েছেন তিনি।

যদিও পতিতালয় উচ্ছেদের বিষয়টি অস্বীকার করেছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। এমনকি পতিতালয়ে অভিযান চালানো হয়নি বলে তাদের দাবি। কিন্তু বাস্তবতা হলো ব্রাজিল এবং পূর্ব ইউরোপ থেকে আসা বড় সংখ্যক যৌনকর্মীকে আটক রেখেছে পুলিশ। সংখ্যায় কতজন হবে স্কটল্যান্ড ইয়ার্ড পুলিশ তা নিশ্চিত করেতে পারেনি।

আগের অলিম্পিক গেমসগুলোতেও দেখা গেছে বিশ্বের বিভিন্ন দেশ থেকে যৌনকর্মীরা ভিড় করেছেন অলিম্পিক নগরে। বেইজিংয়ে ৫০ হাজারেরও বেশি যৌনকর্মী ছিলো। সেখানে নিরাপদ মিলনের জন্য সরকার থেকে যৌনকর্মীদের প্রতিশোধক দিয়ে সাহায্য করেছে। কিন্তু যেদেশে যৌন ব্যবস্থা বৈধ সেই ইংল্যান্ড গণিকাদের ওপরে অবিচার।

গণিকাদের মাধ্যমে অলিম্পিক গেমস চলাকালে দেশের অথনৈতিক প্রবৃদ্ধি ঘটে। বিশ্বের নানা প্রান্ত থেকে আসা অতিথিরা উষ্ণতা নিতে যৌনকর্মীদের কাছে যেয়ে থাকেন। পর্যটকদের ভ্রমণ যাতে প্রাণবন্ত করতে বিভিন্ন সময়ে গেমস কতৃপক্ষ যৌনকর্মীদের জন্য নানা সুব্যবস্থা করে থাকে। এই দায়িত্ব পড়ে নগর পিতার ওপর। কিন্তু লন্ডন উল্টো রথে চলছে। এতে অর্থনৈকক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশ। বিদেশি পর্যটকরাও একঘেয়ে হয়ে পড়ছেন লন্ডনে।

এই লিন্ক থেকে নেওয়া...
সর্বশেষ এডিট : ৩০ শে জুলাই, ২০১২ রাত ১১:৫০
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

×