somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছোট গল্প

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হাফিজের সাথে রুবির প্রথম দেখা হয়
একটি পার্টিতে । রুবিকে অসাধারন লাগছিল ,
অনেক ছেলেরাই রুবির
সাথে কথা বলতে চাচ্ছিল, এদিকে হাফিজ ছিল
অতি সাধারন একটি ছেলে , কেউই তার
দিকে খেয়াল করছিল না । পার্টি শেষে হাফিজ রুবিকে তার
সাথে কফি খাওয়ার দাওয়াত দিল ।
রুবি আশ্চর্যিত হল কিন্তু ভদ্রতা বজায়
রাখতে সে হাফিজের
সাথে কফি খেতে রাজি হল ।
... তারা একটি সুন্দর কফিশপে বসল, হাফিজ কোন কিছু বলতে পারছিল না কারন
সে অনেক নারভাস ছিল । রুবি অস্বস্তি বোধ
করতে লাগল , এবং ও
নিজে নিজে ভাবতে লাগল,"দয়া করে আমাকে বাড়ি যেতে দিন..."
হঠাত্ করেই হাফিজ ওয়েটারকে ডাক
দিয়ে বলল, "আপনি আমাকে একটু লবন দিতে পারবেন? আমি কফিতে লবন
দিয়ে খেতে পছন্দ করি"
সবাই ওর দিকে চোখ বড় বড় তাকাল,
কি অদ্ভুত! হাফিজ কিছুটা লজ্জা পেল
কিন্তু তারপরেও সে কফির মধ্যে লবন দিল
এবং তা পান করল। রুবি হাফিজকে আগ্রহী হয়ে জিজ্ঞেস
করল ,"তোমার এই শখ কেন?"
হাফিজ উত্তর দিল,"যখন আমি ছোট ছিলাম,
আমি সমুদ্রের কাছাকাছি বাস করতাম,
আমি সমুদ্রতীরে খেলা করতে পছন্দ করতাম,
আমি সমুদ্রের পানির স্বাদ বুজতে পারতাম, ঠিক এই লবনাক্ত কফির মত স্বাদ। এখন
সবসময় আমি লবনাক্ত কফি খাই,
আমি সবসময় আমার শৈশবের
কথা ভাবি,আমার গ্রামের বাড়ির কথা ভাবি ,
আমি আমার গ্রামকে খুব মিস করি,
আমি আমার বাবা মাকে মিস করি যারা এখনো সেখানে বসবাস করে"
যখন হাফিজ এই কথাগুলো বলছিল তার
চোখ পানিতে ভরে উঠেছিল। এই
কথাগুলো রুবিকে গভীরভাবে স্পর্শ করল।
এটা ছিল হাফিজের সত্যিকারের অনুভুতি,
হৃদয়ের গভীর থেকে বলেছিল। একজন মানুষ যে তার বাড়ির প্রতি দুর্বলতার
কথা বলতে পারে, সে অবশ্যই একজন মানুষ
যে তার বাড়িকে ভালবাসে, বাড়ির
প্রতি খেয়াল
রাখে, বাড়ির প্রতি দ্বায়িত্ববোধ আছে...
তারপর রুবি বলতে শুরু করল, বলল তার গ্রামের বাড়ি সম্পর্কে, তার শৈশব এবং তার
পরিবার সম্পর্কে ।
এটা ছিল সত্যি অনেক সুন্দর একটি দিন
এবং একটি সুন্দর গল্পের শুরু হয়েছিল
এদিনটিতেই ।
তারা নিয়মিত দেখা করা শুরু করল , রুবি হাফিজের মধ্যে এমন একজন
মানুষকে খুঁজে পেল যে তার সব আবদার পূরন
করে; হাফিজের সহনশীলতা ছিল, ছিল
একটি মোমের মত হৃদয়, সাদর, সতর্ক।
হাফিজ সত্যি একজন ভাল ব্যক্তি ছিল
কিন্তু রুবি প্রায়ই তাকে মিস করা শুরু করল তথা ভালবাসতে শুরু করল ।
রুবি মনে মনে ধন্যবাদ দেয় হাফিজের
লবনাক্ত কফিকে !
তারপরের ঘটনা ছিল প্রত্যেকটি সুন্দর
ভালবাসার গল্পের মতই, রাজকন্যার
সাথে রাজপুত্রের বিয়ে হল এবং তারা সুখী জীবন যাপন করতে লাগল ।...
এবং যতবার রূবি হাফিজের জন্য কফি বানাত,
সে কফিতে লবন দিয়ে দিত, কারন রুবি জানত
হাফিজ এভাবেই কফি খেতে পছন্দ করে।
৪০ বছর পর.........
হাফিজ মারা গেল। মারা যাওয়ার আগে একটি চিঠি লিখে রেখে গিয়েছিল
হাফিজ।
রুবি চিঠিটি পেল একটি ডায়েরীর
উপর....যাতে লেখা ছিল, "আমার
প্রিয়তমা আমাকে ক্ষমা করে দিও,
ক্ষমা করে দাও আমার সারাজীবনের মিথ্যাকে। এটাই ছিল একমাত্র
মিথ্যা যা আমি তোমাকে বলেছিলাম---লবনা
ক্ত কফি । মনে পরে আমাদের প্রথমবার
দেখা হওয়ার কথা? আমি ঐ সময় অনেক
নারভাস ছিলাম,
আসলে আমি চিনি চাইতে চেয়েছিলাম, কিন্তু আমি বলেছিলাম লবনের কথা। পরে আবার
চিনির কথা বলা আরো বেশি লজ্জাজনক
ছিল তাই আমি লবন দিয়েই কফি খেলাম ।
আমি কখনোই ভাবিনি এটাই
হতে পারে আমাদের যোগাযোগের সূত্রপাত !
আমি তোমাকে সত্যিটা বলার জন্য অনেকবার চেষ্টা করেছিলাম, কিন্তু
আমি অনেক ভীত ছিলাম কারন
আমি তোমাকে প্রমিজ করেছিলাম কোনকিছু
নিয়ে তোমাকে মিথ্যা বলব না ।...
এখন আমি মারা যাচ্ছি, কোনকিছুতেই ভয়
পাচ্ছিনা তাই আমি তোমাকে সত্যিটা বললাম, আমি লবনাক্ত কফি পছন্দ করি না,
এটা খেতে খুব বিশ্রী... কিন্তু
আমাকে সারাজীবন লবনাক্ত
কফি খেতে হয়েছে! যখন
থেকে আমি তোমাকে চিনতাম, আমি তোমার
জন্য যা কিছু করেছি , কখনোই কোনকিছুর জন্য অনুতপ্ত হইনি। তোমাকে পাওয়ার
ঘটনা ছিল আমার জীবনের সবথেকে বড়
সুখের স্মৃতি। আমি যদি দ্বিতীয়বার
জন্মানোর সুযোগ পাই , তারপরেও
তোমাকে চাইব এবং তোমাকে সারা জীবনের
জন্য পেতে চাইব, যদি আমাকে আমাকে আবারো লবনাক্ত
কফি খেতে হয় তবুও শুধু তোমাকেই চাইব।"
রুবির চোখের
জলে চিঠিটি পুরোপুরি ভিজে গেল।
এরপর বহুদিন কেটে গেল........
কোন একদিন, কেউ একজন রুবিকে জিজ্ঞেস করল," লবনাক্ত কফির
মজাটা কি?"
রুবি উত্তর দিল,"অসাধারন"
কিছু কথাঃ
ভালবাসা মানে ভুলে যাওয়া নয় ,
ভালবাসা মানে শত ভুল ক্ষমা করা । ভালবাসা মানে দেখা নয় ,
ভালবাসা মানে একে অপরকে বুজতে পারা ।
ভালবাসা মানে শুধু একে অপরের কথা শোন
নয় , ভালবাসা মানে একে অপরের কথা মন
দিয়ে শোনা ।
পরলে পরেন না পরলে ভাগেন.....।
ভালবাসা মানে চলে যেতে দেওয়া নয় , ভালবাসা মানে "ধরে রাখা"!!!!
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

×