গত ১৬ই ডিসেম্বর-০৮ প্রায় সারা দিন আমার চোখ ছিলো বাংলাদেশের বিভিন্ন টিভি চ্যানেলের উপর। আমার মনে হয়েছে এই প্রথম টিভি চ্যানেলগুলো মুক্তিযুদ্ধের যে সকল অনুষ্ঠান প্রচার করেছে তা ছিলো পূর্বের চাইতে অনেক বেশি তথ্য সমৃদ্ধ। এবং এই প্রথম প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে মুক্তিযুদ্ধে অংশ গ্রহনকারী প্রকৃত মুক্তিযোদ্ধাদের সাধারন জনগনের সামনে তুলে ধরা হয়েছে যা প্রশংসার দাবী রাখে। আর তাই সকল টিভি চ্যানেলকে ধন্যবাদ।
তবে আক্ষেপ আমার বছরে কেন এই একটি দিনেই টিভি চ্যানেলগুলোতে প্রচার করা হবে মুক্তিযুদ্ধের ঘটনা, প্রামাণ্যচিত্র, মুক্তিযুদ্ধের গান, দেশের গান, নাটক এবং অন্যান্য অনুষ্ঠান। অন্যদিকে মিডিয়াগুলো সারা বছর জুড়ে প্রচার করছে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিদের নিয়ে আলোচনা অনুষ্ঠান (বিদ্র: যে আলোচনার মাধ্যমে কখনোই কোন সমাধানে পৌছতে পারেনি জাতি) এবং রাজনৈতিক কোন্দল যা স্বভবত-ই দেশের প্রতি জনমনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করে। আর দেশের কোথাও কোন অনিয়ম হলে আমরা সবাই কন্ঠে কন্ঠ মিলিয়ে বলি " আরে বাংলাদেশ না"। যেন সব কিছুর জন্যই আমাদের এ দেশটা দায়ী, আমরা না... ...।
কিন্তু মিডিয়াগুলো কি পারে না সারা বছর জুড়ে মুক্তিযুদ্ধের ঘটনা, প্রামাণ্যচিত্র, মুক্তিযুদ্ধের গান, দেশের গান, নাটক এবং অন্যান্য অনুষ্ঠান প্রচার করতে অথবা একজন মুক্তিযোদ্ধাকে জাতীর সাথে পরিচয় করিয়ে দিতে, যাতে মুক্তিযুদ্ধ পরর্বতী প্রজন্ম জানতে পারে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস এবং বুঝতে পারে কতটা ত্যাগ আর কষ্টের বিনিময়ে আমাদের এ বাংলাদেশ। তাই অনুরোধ রইলো মিডিয়া এবং টিভি চ্যানেলগুলোর প্রতি তারা যেন মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরে মুক্তিযুদ্ধ পরর্বতী প্রজন্মের নিকট।
আচছা সকল দায়িত্ব মিডিয়া এবং টিভি চ্যানেলগুলোর উপর চাপিয়ে দিয়ে আমাদের নিজেদের দায়িত্ব এড়াতে পারি না তাই না। আমি সামুর কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, আমাকে দয়া করে জানাবে ডিসেম্বর মাসে কতোটি মুক্তিযুদ্ধ বিষয়ক কতটি পোষ্ট লেখা হয়েছিল এবং ঠিক ডিসেম্বর মাসের পরে মুক্তিযুদ্ধ বিষয়ক কতটি পোষ্ট লেখা হয়েছে। আমার মনে হয় পরিসংখ্যানটি আমাদের সবাইকে হতাশ করবে। আমরা কেন আমাদের জাতীয় জীবনের প্রতিটি বিশেষ দিনগুলোকে ঐ একটি দিনেই সীমাবদ্ধ রাখছি। হয়তো অগামী ১৬ই ডিসেম্বরের পূর্বে আমরা মুক্তিযুদ্ধ বিষয়ক পোষ্ট খুব একটা লিখব ও না। কেন লিখব না তার উত্তর খুঁজতে হবে নিজের মাঝেই।
ডিসেম্বর মাস আসলেই মুক্তিযুদ্ধ পরর্বতী প্রজন্মের অনেকেরই মনে হয় ইস্ আমি যদি মুক্তিযুদ্ধের সময় থাকতাম। কিন্তু আমরা কেন ভুল যাই যুদ্ধ এখনো চলছে, আর সে যুদ্ধ স্বাধীনতা রক্ষার যুদ্ধ। ত্রিশ লক্ষ প্রাণ এনে দিয়েছে যে স্বাধীনতা, আজ চোদ্দ কোটি বাঙ্গালীর দায়িত্ব সে স্বাধীনতা রক্ষার যুদ্ধে বাংলা মায়ের ডাকে সাড়া দেওয়া।
সর্বশেষ এডিট : ২৪ শে জুন, ২০০৯ দুপুর ১২:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



