ব্যবসায়িক কারণে বিভিন্ন লোকজনের সাথে যোগাযোগ ও লেনদেন করতে হয়। ঠিক তেমনি কয়েক মাস আগে একলোকের সাথে লেনদেন হলো, তিনি সময় মতো টাকা পরিশোধ না করায় আমি একটু হলেও ক্ষতির মধ্যে পড়লাম। তাই পাওনা টাকা আদায়ের জন্য তাকে একের পর এক ফোন করতে লাগলাম। কিন্তু তিনি মোবাইলের কল রিসিভ করেন না, আর একাধিক বার দিলে মোবাইল বন্ধ। কি করি ভেবে পাই না। একদিন বাইরের মোবাইল থেকে কল করলাম তিনি ধরলেন বললেন খুব দ্রুতই তিনি আমার টাকা দিয়ে দেবেন। এভাবেই কেটে গেলো আরো কয়েক মাস। শেষ পর্যন্ত আশা ছেড়ে দিলাম। আর লোকটার সম্পর্কে খুব একটা খারাপ ধারণা করাটাই স্বাভাবিক।
কিন্তু দু'দিন আগে হঠাৎ করে অপরিচিত এক নাম্বার থেকে কল আসলে ধলাম, তখন তিনি বললেন আমি সত্যি দুঃখিত যে সময় মতো আপনার টাকা দিতে পারি নাই। আসলে আমার স্ত্রী অনেক দিন যাবৎ অসুস্থ্য। আমি কালকে আপনার টাকা দিয়ে দেব কথা দিচ্ছি। তার কথা শুনে আমার মুখ থেকে কথা বেরুতে চায় না। পরে তিনি আরো তিন-চার বার ফোন করলেন ততোবার সেই একই কথা আমাকে ক্ষমা করবেন, দয়াকরে কিছু মনে করবেন না। তার পরে তিনি ঠিকই টাকা গুলো পাঠিয়ে দিলেন।
সত্যি এ ঘটনার পরে অনেক বেশি অনুতপ্ত। কারণ লোকটার সম্পর্কে আমার খুব বাজে ধারণা ছিলো। তার স্ত্রীর জন্য আমার কাছে বারবার দোয়া চাইলেন। আমরা সবাই দোয়া রাখি তার স্ত্রী যেন সুস্থ্য হয়ে যান।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


