somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বৃত্ত

০২ রা এপ্রিল, ২০২১ রাত ১২:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



মেলা দিন হয় ঝিঝি পোকার ডাক শোনা হয় না। কোনো পূর্নিমার রাতে, শুনশান কোনো নদীর তীরে বসে ঝিঝি পোকার ডাক শোনার ইচ্ছে। সাথে সাথী ওই চা। মাথায় ঢুকে গেছে ব্যাপারটা। কিন্তু এই কোলাহোলের শহরে ঝিঝি পোকাতো সেই কবেই তার পাট চুকিয়ে চলে গেছে আর চাদের আলো তো অই অট্রালিকায় না হয় ল্যাম্পপোস্টের আলোর কাছে আটকে গেছে। হোসেনের যেন একবুক তৃষ্ণা, তার চাই চাদের আলো আর পোকার ডাক। সন্ধ্যার পর পর ই বেড়িয়ে হাটতে শুরু করেছে। শহর পেড়িয়ে খানিকটা গ্রাম গ্রাম। শহুরে বিদ্যুৎ এখানে পৌছে গেছে। তার ই বদৌলতে টং এর দোকান গুলিতে টিভি শোভা পাচ্ছে। গ্রাম্য মানুষের সেই টিভিতেই চোখ। নিজেদের সাথে কথা পর্যন্ত নেই। চা খাবার পিপাসা থাকলেও ওই টিভির জন্য দোকানে দাড়ালো না। তার চাই নির্জনতা।

নির্জনতা তো কারো ব্যক্তিগত সম্পদ নয়, সে তার মত। তাকে পেতে চাইলে তার মত করে খুজে নিতে হবে। এখন চাইলাম, এভাবে চাইলাম আর পেয়ে গেলাম তা নয়। তাছাড়া সহজলভ্য জিনিসের গভীরতা কম। ওজনদার প্রকৃতিকে পেতে চাইলে তাকে খুজতে হবে।
পূর্নিমার সময় নয় এখন, হয়ত আরো ২/৩ দিন হোতো। তবে আকাশে যে চাঁদ আছে তাতে মন ভরবে। এলাকাটায় বন জংগল কম। দুপাশে চাষের জমি, মাঝে পুকুর আর বাগান। ঘন বা খানিক জংগলের মত হোলেও চলবে। গাছের সান্যিধ্যে খানিক সময়। তাও অনেকক্ষন হয়েছে হোসেন হাটছে। পিচ ঢালা পথ নয়, গ্রামের মেঠো পথ। এ গ্রামের পাশ দিয়ে চলে গেছে পূণর্ভবা নদী। তার কাছাকাছি ই থাকতে চাইছে মনে মনে। ক্ষুধা বোধ হচ্ছে। গ্রাম এই সন্ধ্যা পেড়িয়ে গেছে প্রায় শহরের মাঝরাতের মত আমেজ। এখানে কি আর হোটেল পাওয়া যায়।

কিছু দূরের ছনের চালের একটা বাড়ি দেখা যাচ্ছে। হোসেন খানিটা এগিয়ে গেল। মাটির চুলায় লাকড়ি দিয়ে আগুন জ্বালান দিচ্ছে এক বধূ। বাড়ির সামনে গিয়ে দাড়াতে গৃহস্তের পোষা কুকুর তেড়ে আসল।
বউটি হারিকেন নিয়ে বেড়িয়ে আসতেই, জিজ্ঞেস করল
-কে আপনি, কি চান ?
হোসেন খানিক বিব্রত হয়ে পানি চাইল শুধু। বধূটি আপাদমস্তক দেখল হোসেন কে। বলল আপনি তো এ গ্রামের না। কোথায় যাবে? পথ ভূল করেছে কিনা জানতে চাইলে , হোসেন শুধু বলল মিয়া বাড়ির দিকে যাবে। বধূটি রাস্তা দেখিয়ে দিল, তার আগে এক গ্লাস পানি আর একটা বাটি তে খানিক মুড়ি দিয়ে আপ্যায়ন করে নিল। গ্রামের এই বিষয়টা হোসেন কে খুব টানে। এই অকৃত্রিম আন্তরিকতা। মুড়ি মন না ভরালেও পেট ঠিক ই ভরায়। আবার যাত্রা শুরু।

আকাশের দিকে খানিক মেঘ। চাদের দেখা মাঝে মাঝে যাচ্ছে কি যাচ্ছে না। পথিমধ্যে এক জায়গায় ঝি ঝি পোকার ডাক শুনেছিল। এরপর অনেক সময় পেড়িয়ে গেছে ডাক আর শোনা যায়নি।
পূণর্ভবার সামনে, খানিক ঝোপঝাড়। স্রোতের শব্দ শোনা যায়। চারিদিক নিস্তব্ধ। খানিক বাদে বাদে কিছু ইঞ্জিন নৌকা নীরবতা কে চূড়মার করে চলে যাচ্ছে। স্রোতের পাড় ভাঙ্গার আওয়াজ ভেসে আসে। চাদের আলো মেঘে ঢাকা। বাতাসও যেন আজ অভিমান করে আর বইছে না। নেই কোনো ঝি ঝি পোকার আওয়াজ। নীরবতার মাঝে যেন শীতলতা।

খোকা!
চমকে উঠে হোসেন
বৃদ্ধা!
-কিছু খুজে ফিরছিস কি?
- হ্যা
- যা ভেবেছিলি তা হয়নি
- না
- যেমন করে চেয়েছিলি তেমন করে পাসনি?
- না
- যা পেয়েছিস তাতে খারাপ লাগছে?
- হ্যা
- শোন
- বলো
- দেখ কি সুন্দর জোস্ননা, ওই শোন ঝি ঝি ডাক, অনুভব কর নদীর পাড়ের বাতাস
- কোথায়, পাচ্ছি না তো কিছুই
- পাবার মত করে কি আদৌ চেয়েছিলি?
- চায়নি কি?
- নিজের মত করে চাইলেই কি হয়? প্রকৃতির অংশ তুই। তার কাছ থেকে চাইলে তার মত করে নিজেকে সপে হবে রে বোকা। তোর জীবনের যে বৃত্ত তা থেকে বেরিয়ে এসে অনুভব করতে হবে। সীমাবদ্ধতা কে জানতে শেখ।
- কিভাবে ? তাই ই তো চাই যা ভালোবাসি
- শুধুই ভালোবাসা যথেষ্ঠ নয়। মন কে মুক্ত কর, জঞ্জালভরা ওই হৃদয় নিয়ে, চোখ চাদের আলো দেখবে না, মন মাতাল হাওয়ায় মাতবে না, ঝি ঝি পোকার ডাকে শিহরন জাগবে না রে।

হোসেন চুপ করে থাকে। অনেকক্ষন চুপ করে থাকে। সময় পেড়িয়ে যায়। রাত যত ফুরোয়। প্রভাত তত এগিয়ে আসে। একসময় ঠান্ডা বাতাসে শরীর জুড়িয়ে যায়, আকাশের মেঘ সরে শেষ রাতের চাঁদ খানিক উকি দেয়। হুট করে কোথা থেকে ঝি ঝি ডেকে ওঠে। পূণর্ভবার স্রোতের শব্দে মন জুড়ায়।
হোসেন ঠায় দাঁড়িয়ে তা উপভোগ করে।

সর্বশেষ এডিট : ০২ রা এপ্রিল, ২০২১ রাত ১২:৫১
৫টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৭১-কখনোই ৫০/৫৫বছরের পুরোনো কোনো ঘটনা নয় ।

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই জুলাই, ২০২৬ সকাল ৭:০১




৭১-হলো আমাদের বাংলাদেশের বাঙালি জাতির প্রতিদিনের এগিয়ে চলার অনুপ্রেরণা । ৭১ আমাদের অস্তিত্ব,একাত্তর আমাদের আত্মপরিচয়ের ইতিহাস । একাত্তর যদি মলিন বা বিলীন হয়,তখন আমি আর আমি,আমরা... ...বাকিটুকু পড়ুন

শুভ সকাল। আসসালামু আলাইকুম।

লিখেছেন রাজীব নুর, ১০ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৩৪



ভোর থেকেই বৃষ্টি হচ্ছে!
অবশ্য বর্ষাকাল চলছে, বৃষ্টি তো হবেই। ছাতা ছাড়াই বাসা থেকে বের হলাম। ছাতা নেই। ভেঙে গেছে। এক বছর হয়ে গেলো। কিনবো কিনবো করে আর... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ কাঙ্ক্ষিত বৃষ্টি

লিখেছেন ইসিয়াক, ১০ ই জুলাই, ২০২৬ সকাল ১১:০৬




বিরহকাতর মেঘদল
অবশেষে সকল অভিমান ভুলে
ঝরছে একটানা বাদলধারায়।

অবসন্ন মৃত্তিকা
বহু প্রতীক্ষিত আলিঙ্গনে
আহ্লাদে আকুলায়।

শীতল অবগাহনে চক্ষে নামে আনন্দাশ্রু
স্বাগতম স্বাগতম হে ধারাপাত!
ঝরো অবিরাম।
বৃষ্টির জলধারা বয়ে চলুক নিরন্তর !

পূর্ণ আবেগে
সৃষ্টি সুখের উল্লাসে
মেতে উঠি... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ ভুল, অনুতাপ ও ভালোবাসা

লিখেছেন সামিয়া, ১০ ই জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৮


আজকে একটু তাড়াতাড়ি ফিরবা? আমি রান্নাঘর থেকে মাথা বের করে আনিসকে বললাম। সে জুতোর ফিতা বাঁধতে বাঁধতেই ছোট্ট করে উত্তর দিল,
- চেষ্টা করব। আমি হেসে বললাম,
- তোমার এই চেষ্টা... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার ফেরার ঘোষণা, পরিকল্পনা কোথায়?

লিখেছেন মাথা পাগলা, ১১ ই জুলাই, ২০২৬ রাত ১২:১৯



শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দিচ্ছেন, সময় পার হয়ে গেলে আবার নতুন ডেট দিচ্ছেন। তিনি কি আসলেই ফিরবেন? নাকি নিজের দলকেই কনফিউজ করে রাখছেন? অথবা শুধু জাশির ঘুম হারাম... ...বাকিটুকু পড়ুন

×