somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আলিঙ্গন

২৭ শে আগস্ট, ২০২৪ রাত ৯:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

খুব সরু পাহাড়ি পথ। পাশাপাশি দুজন তো নয়ই, সামনা সামনি দুজনকেও বেশ খানিক জায়গা ছেড়ে দিয়ে পাশ কাটাতে হয় এমন পাহাড়ি পথ। দু দিকে বড় বড় বুনো ঘাস আর নাম না জানা হরেক রকম গাছ গাছালির লতা পাতা। খানিক বাদে বাদে জুম ক্ষেত চোখে পড়ে। দূর থেকে মাচাং এর ঘর গুলো দেখলে একধরনের নেশা কাজ করে ঘরে থাকবার। এদিকটায় খুব বেশি কেউ আসে না। শহরের দম্ভ এখানে ছোয় না তাই যেদিকেই তাকানো যায় মাটির মত সহজ সরল স্নিগ্ধতা। খোলা বাতাসে প্রান জুড়িয়ে আসে। পাহাড়ি রাস্তায় অনভিজ্ঞতা আর শরীরের প্রতি অনিয়মের দরুন খুব বেশি দূর ও আগানো যায় না। যেন শাস আটকে আসে।
সামনেই ছোট একটা ঝর্না না বলে ঝিরির মতন বলা যায় দেখা যায়। হোসেন খানিক টা পানি খেয়ে জিড়োনোর জায়গা খুজে দেখে। কালো পাথরের এক চাই এর মত, বিশালাকার। এক তৃতীয়াংশ পাহাড়ের যে দিক শেষ মানে খাদের দিকে চলে গেছে সেদিকে। দেখে মনে হয়, ভেংগে নিচে পড়ে গেছে। বাকি অংশ সরু নদীর দিকে। পাথরের উপর উঠে বসলে বহুদূর পর্যন্ত দেখা যায়৷ দূরে আরও বড় পাহাড় যেন মেঘের সাথে মিশে গেছে এমন দেখা যায়। খানিক বিরতিতে বাতাসের ঝাপটা এসে মুখে লাগে। বড্ড শান্তি।
মানিব্যাগের ভাজে রাখা সিগারেট বের করে ধরায় হোসেন। দীর্ঘ টানে ধোঁয়া ছাড়ে। পাথরের উপর উঠে প্রায় শুয়েই পড়ে।

- মানুষের শান্তি ওই পাথর হয়ে যাওয়াতেই, বুঝলে!!

হোসেন খানিক চমকে ওঠে, এদিক ওদিক দেখে, কথা কি এই পাথর বলছে?

- কি? অবাক হোচ্ছ?
- তা তো অবশ্যই।
- নিশ্চই এ ভ্রম
- নিজ বৃত্তের বাইরে সবকিছুই ভুল, অদ্ভূত মনে হয়। নিজের রুপান্তর ঘটবার আগে আমারও তাই মনে হোতো। কালের সাক্ষি হবার পর থেকে বুঝেছি তা। তুমিও বুঝবে শীঘ্রই।
- রুপান্তর? কিসের রুপান্তরের কথা বলছ?
- তুমিই নিজেই এই প্রশ্নের উত্তর কর দেখি। আজ তুমি যা গতকাল ও কি তাই ছিলে?
- হা ছিলাম। আমি হোসেন। কাল থেকে কালে আমি এমনই।
- হুম। তুমি সময়ের কাছে আটকে গেছো হোসেন। মনের মুক্তি তোমার প্রায় হয়ে গেছে। শরীরের মুক্তি এখন বাকি কেবল।
- তাই?
- হ্যা। এই যেমন আমি।
- কি তোমার গল্প?
- গল্প নয়, জীবন থেকে নেয়া।

আমিও একসময় তোমার মতই মানুষ ছিলাম। তুমি বলতে পারো পাথরের সৃষ্টি কিভাবে? জীবনের কিছু কিছু সময় এমন আসে যে, প্রচন্ড উত্তাপে আর চাপে এই মনে এই হৃদয়ে ছোট ছোট ঘটনা তৈরী করে। মন ক্ষয় হতে হতে, এই আবেগ, অনুভূতি প্রচন্ড চাপে এই অন্তরে একের পর এক আস্তরন পড়তে থাকে। দেখা যায় না। বোঝা যায় না। চোখের নিচের কালি দেখে লোকে বলত অনিয়ম, চোয়াল ভেংগে পড়লে বলত নেশাখোর। অথচ অন্তরে একের পর এক কস্টের আবরন যে এই শরীর কে ভেংগে দিচ্ছে তা কখনো পারিনি বোঝাতে না পারেনি কেউ। সবাইতো আর বর্হিমূখী হয়ে জন্মায় না তাই না। কিছু কিছু মানুষ আসলে অপেক্ষায় থাকে কেউ একজন তাকে অন্তত একটা বার জিজ্ঞেস করুক, তোমার কি হয়েছে, বলো আমাকে বলো।
কিন্তু মজার বিষয় কি জানো?
যেই তুমি এমন ভাববে সাথে সাথে এই প্রকৃতি তোমার আর্তি বুঝে নেবে। সে তোমাকে কাছে টেনে নেবে ধীরে ধীরে। মানূষকে তোমার থেকে দূরে সরিয়ে দেবে বহুগুনে যতটা তীব্রভাবে তুমি হয়ত চেয়েছিলে কাউকে কাছে। তোমার এই অভিমান এর সামনে এক পর্দা পড়ে যাবে যার আড়ালে তোমাকে আর কেউ ই বুঝতে পারবে না, কেউই আর কাছে আসবে না।

এই পাথর হয়ে যাবার আগে আমি খুব তীব্রভাবে চেয়েছিলাম কেউ আমাকে একবার শুধু একবার আমায় খুব করে জড়িয়ে ধরুক। খুব জোরে চেপে ধরুক আমাকে, যেন আমার অন্তরের যত আস্তরন আছে তার তীব্রতায় সব ভেংগে চূড়ে যায়, যেন তার দেহের উষ্ণতায় আমার শীতল হয়ে যাওয়া সব স্নায়ু গলে যায়। আমি আবার ফিরে আসি কোমল মানুষে, যা শুধু দেহে নয়, মনে, আত্নায়।

খুব চেয়েছিলাম।
একটাবারের জন্য সেই আলিঙ্গন।
কেউ দেখেনি,
কেউ ডাকেনি,
কেউ একবারও বলেনি
এসো, আমার কাছে এসো।

সবছেড়ে যখন এই পাহাড়ে এই প্রান্তে এসে দাড়িয়ে ভাবছিলাম, আজ ই হোক সমাপ্তি। ঠিক তখনই, কে যেনো বলে উঠল,

এসো...
তুমি আমার কাছে এসো....

সেই থেকে আমি এখানেই। মানুষ আমায় পাথর বলে। কত এলো গেলো। আমার গায়ে ঠেশ দিয়ে বিস্রাম নিলো। আমি বলি, আলিঙ্গন লাগবে?
আমার ভাষা কেও বোঝে না।

হোসেন তোমার কি একটা আলিঙ্গন চাই??

হোসেন নিশ্চুপ দাঁড়িয়ে থাকে। ভাবতে থাকে তার কি কেউ আছে? যে বলবে, এসো... তুমি আমার কাছে এসো।
সর্বশেষ এডিট : ২৭ শে আগস্ট, ২০২৪ রাত ৯:৩৯
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=যতই মোহ জমাই দেহ বাড়ী একদিন ঝরবোই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৪৯



আমিও ঝরা পাতা হবো, হবো ঝরা ফুল,
রেখে যাবো কিছু শুদ্ধতা আর কিছু ভুল,
কেউ মনে রাখবে, ভুলবে কেউ,
আমি ঝরবো ধুলায়, বিলীন হবো,
ভাবলে বুকে ব্যথার ঢেউ।

সভ্যতার পর সভ্যতা এলো,
সব হলো এলোমেলো;
কে থাকতে... ...বাকিটুকু পড়ুন

সামনে আসছে শুভদিন , জান্নাতের সুবাস নিন।

লিখেছেন সপ্তম৮৪, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২৮

আর অল্প কিছুদিন পরেই বাংলাদেশ পেতে যাচ্ছে প্রথমবারের মত সম্পূর্ণ সৎ এবং মেধাবীদের দ্বারা গঠিত সরকার।
মেধাবীদের বিপরীতে আছে একমাত্র শক্ত দল বিএনপি। বিএনপির জনসমর্থন প্রচুর।... ...বাকিটুকু পড়ুন

আমরা যেন পারষ্পরিক সম্মান আর ভালোবাসায় বাঁচি....

লিখেছেন জানা, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৪২



প্রিয় ব্লগার,

শুভেচ্ছা। প্রায় বছর দুয়েক হতে চললো, আমি সর্বশেষ আপনাদের সাথে এখানে কথা বলেছি। এর মধ্যে কতবার ভেবেছি, চলমান কঠিন সব চিকিৎসার ফলে একটা আনন্দের খবর পেলে এখানে সবার সাথে... ...বাকিটুকু পড়ুন

বালাদেশের নির্বাচনী দৌড়ে বিএনপি–জামায়াত-এনসিপি সম্ভাব্য আসন হিসাবের চিত্র: আমার অনুমান

লিখেছেন তরুন ইউসুফ, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৩



বিভিন্ন জনমত জরিপ, সামাজিক যোগাযোগমাধ্যমের প্রবণতা এবং মাঠপর্যায়ের রাজনৈতিক তৎপরতা বিশ্লেষণ করে ৩০০ আসনের সংসদে শেষ পর্যন্ত কে কতটি আসন পেতে পারে তার একটি আনুমানিক চিত্র তৈরি করেছি। এই... ...বাকিটুকু পড়ুন

ধর্ম পরে, আগে আল্লাহ্‌কে মনে রাখো

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৫:৩৭

প্রিয় শাইয়্যান,
পরম করুণাময় সৃষ্টিকর্তা আল্লাহ্‌কে তুমি যখন সবার আগে স্থান দিবে, তখন কি হবে জানো? আল্লাহ্‌ও তোমাকে সবার আগে স্থান দিবেন। আল্লাহ্‌ যদি তোমার সহায় হোন, তোমার আর চিন্তা... ...বাকিটুকু পড়ুন

×