somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কৃত্রিম মানব ফুসফুসের উদ্ভাবক; জিনবিজ্ঞানী আয়েশা আরেফিন টুম্পা

২২ শে আগস্ট, ২০১৫ রাত ৯:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রবাসে বাংলাদেশের রক্তের উত্তরাধিকারী গুণীগন-১৬ ( সকল পর্বের লিঙ্ক নিচে )



সভ্যতার অগ্রযাত্রার বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশি বিজ্ঞানীদের বহু সাফল্য জাতিকে গর্বিত করেছে ।
তারই ধারাবাহিকতায় ন্যানো সায়েন্সের মত আধুনিকতম বিজ্ঞানে সফলতার দৃষ্টান্ত স্থাপন করলেন বাংলাদেশের তরুণ এক নারী বিজ্ঞানী ।
ন্যানো-প্রযুক্তির মাধ্যমে বিশ্বের প্রথম,চিকিৎসাবিজ্ঞানে যুগান্তকারী আবিস্কার ‘কৃত্রিম মানব ফুসফুস’ তৈরি করেছেন জিনবিজ্ঞানী আয়েশা আরেফিন টুম্পা ।

তরুণ কৃতি বিজ্ঞানী আয়েশা এই উদ্ভাবনের মাধ্যমে চিকিৎসাবিজ্ঞানে অসামান্য অগ্রগতি সাধন করেন , সাথে এই আবিস্কার দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে তুলে আনেন এক বিশেষ উচ্চতায় ।


জিনবিজ্ঞানী আয়েশা আরেফিন টুম্পা বর্তমানে ইউনিভার্সিটি অব নিউ মেক্সিকোতে ন্যানো-সায়েন্সের উপর ডক্টরেট করছেন ।
সাথে লস আলামস ন্যাশনাল ল্যাবেরটরিতে মানব মস্তিষ্কের রক্ত সংবহনের মডেল তৈরি করে ব্রেইন স্ট্রোকের কারণ অনুসন্ধান বিষয়ে গবেষণা কর্ম চালিয়ে যাচ্ছেন ।
তার ক্যারিয়ারও শুরু হয় লস আলামস ন্যাশনাল ল্যাবরেটরিতে ।

বাংলাদেশের মেয়ে আয়েশা আরেফিন এবং তার সহযোগী বিজ্ঞানী রাশি আয়ারের যৌথ প্রয়াসে তারা মানব শরীরে কৃত্রিম অঙ্গ সংস্থাপনের জন্য সম্পূর্ণ নতুন প্রযুক্তির উদ্ভাবন করেন । তাদের এই প্রযুক্তির সাহায্যে মানুষের শরীরে কৃত্রিম ফুসফুস সংস্থাপন সম্ভব হবে ।


টুম্পার বাবা বেলায়েত হোসেন , মা রোকেয়া বেগম ।
বেড়ে উঠেছেন চট্টগ্রাম মহান নগরীর ঈদগাঁ বড়পুকুর পাড় এলাকায় ।
২০০৩ সালে স্থানীয় আলহাজ্ব এয়াকুব আলী গার্লস হাই স্কুল থেকে এসএসসি পাশ করেন টুম্পা। ২০০৫ সালে এইচএসসি পাশ করেন চট্টগ্রাম কলেজ থেকে । স্নাতক পড়ার জন্য বেছে নেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং।

টুম্পা বহু স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে স্বেচ্ছাসেবী হিসেবে জড়িত । সামাজিক এসব দায়িত্ব পালন করা ছাড়াও টুম্পার শখ ফটোগ্রাফি করা ।



সেখানেও কৃতিত্বের সাক্ষর রেখেছেন । ২০১২ সালে নিউ মেক্সিকো বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক ছাত্র-ছাত্রীদের আলোকচিত্র প্রতিযোগিতায় চতুর্থ স্থান দখল করেছেন তিনি ।

‘ভবিষ্যতে দেশে ফিরে মানুষের জন্য কাজ করতে আগ্রহী তিনি।’
এক সাক্ষাৎকারে তিনি বলেন , ‘তাঁর ইচ্ছা দেশে এসে নিজের বাড়িতে একটি স্কুল খোলার । যেখানে যে কোন শিশু বিজ্ঞান ও গণিত পড়ার সুযোগ পাবে ।
’
এই বাংলাদেশী স্বর্ণকন্যার আরো সুখ্যাতি এবং আরো সাফল্য কামনা করছি ।
গো এহেড টুম্পা ......।

পূর্বের পর্ব সমুহ-
১/ রাশিয়ার শ্রেষ্ঠ জিমন্যাস্টিক রিতা
২/ ওবামার উপদেষ্টা , বিজ্ঞানী ড. এন নীনা আহমাদ
৩/ কানাডার ওয়েস্টার্ন ইউনিভার্সিটির প্রেসিডেন্ট ও ভাইস চ্যান্সেলর ড. প্রফেসর অমিত চাকমা ।
৪/ বাংলাদেশি বংশোদ্ভূত জাপানি সুপার মডেল রোলা ।
৫/ বাংলাদেশি মেয়ে প্রিয়তি যখন 'মিজ আয়ারল্যান্ড' ।
৭/ ইউটিউব এর প্রতিষ্ঠাতা জাভেদ করিম।
৮/ বিশ্বের সেরা ৫০ উদ্যোক্তার একজন সুমাইয়া কাজী
৯/ পৃথিবীতে প্রেরণার আলোক ছড়ানো সাবিরুল
১০/জাতিসংঘের আন্ডারসেক্রেটারি জেনারেল আমিরা হক ।
১১/ সৌদি আরবের শ্রেষ্ঠ বৈজ্ঞানিক ড. মুহাম্মদ রেজাউল করিম
১২/ মার্কিন সেরা সংবাদ প্রযোজক তাসমিন মাহফুজ
১৩/ কাতার আমিরের উপদেষ্টা ডক্টর হাবিবুর রহমান ।
১৪/ ইউরোপে নিউক্লিয়ার গবেষণায় প্রথম বাংলাদেশি অনন্যা ।
১৫/ যুক্তরাষ্ট্রের বিদ্যুৎশক্তি গবেষণা ইনস্টিটিউটের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট -আরশাদ মনসুর
সর্বশেষ এডিট : ২২ শে আগস্ট, ২০১৫ রাত ১০:০৪
২৮টি মন্তব্য ২৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।

লিখেছেন রাবব১৯৭১, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৩

মাইকে ঘোষণা দিয়ে মানুষ জড়ো করা হয়েছিল। সবার সামনে বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।
তিনি সহযোদ্ধাদের ঠিকানা বলেননি, মাথাও নোয়াননি।
ঠাকুরগাঁও শহর। ১২ নভেম্বর, ১৯৭১, শুক্রবার।
তখন বেলা গড়িয়ে দুপুরের... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

×