somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ত্রাণচোর আওয়ামীলীগ এমপি যার মাথায় আর মুখে ধর্মের লেবাস ।

০১ লা মে, ২০২০ দুপুর ১২:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ সরকার দেশ এবং জাতির এই দুর্যোগ মিটাইবার লাইগা যেখানে দিন রাত মেহন্নত কইরা যাইতাছে সেখানে জাতির পিতার আদর্শহীন, ধর্মনিরপেক্ষতা ও সমাজতন্ত্র বিবর্জিত হাতেগোনা কয়েকজন ভূঁইফোড় এমপি মন্ত্রী মেম্বার চেয়ারম্যান এবং নেতারা মিল্লা আওয়ামীলীগ এবং শেখ হাসিনার সকল এবাদত কমপ্লিট ধ্বংস কইরা দিতাছে।

সরকারের ত্রাণ যখন খোদ এমপির জন্য ২৫ পার্সেন্ট বরাদ্দ দিবার লাইগা ফোর্স খাটায় তখন আমাদের মতন অসহায় নাগরিকরা স্রেফ আপসোস কইরা কয়, আইজ যদি জাতির পিতা বাঁইচ্চা থাকতো তাইলে এদের মতন লোকদের উত্থান আমাদেরকে দেখতে হইতোনা।

শেখ মুজিব তার ভাষণে বলেছিলো, ঘুষখোর, দুর্নীতিবাজ আর কালোবাজারিদের খতম করতে হবে। কিন্তু দুর্ভাগ্য বাঙালি জাতির, দুর্নীতিবাজ ঘুষখোর আর কালোবাজারিরা খতম হয় নাই খতম হয়ে গেছে আমাদের জাতির পিতা!

আওয়ামীলীগ সরকার করোনা মহামারির দখল কাটানোর লাইগা যে পরিমাণ সরকারি সহায়তা বরাদ্ধ করেছে সেই সহায়তার যদি ৬০ পার্সেন্টও সঠিকভাবে বিতরণ হইতো গরিবের এই হকের উপর যদি কোন জনপ্রতিনিধি ভাগ না বসাইতো খোদার কসম আইজ রাস্তায় লাইন ধইরা অভুক্ত মানুষের হাহাকার থাকতোনা।

রাস্তায় নাইমা দেখেন অভুক্ত মানুষের কান্নায় শুধু আকাশ বাতাস নয় খোদ ওপরওয়ালার কান্নাও আপনি শুনতে পাইবেন।

আমার পরিচিত দুইটা পরিবার আছে আইজ দুই মাস ধরে অসহায় অবস্থায় দিনাতিপাত করতেছে। সরকারি সাহায্যের জন্য কাউন্সিলর অফিসে নাম এন্ট্রি করে আইসাও এক ছটাক চাল বরাদ্দ পায় নাই। আমি নিজেও ব্যক্তিগত ভাবে আমার পরিচিত লোকজনরে ফোন দিয়া তদবির করেছিলাম ত্রাণের জন্য খোদার কসম কোন ব্যবস্থা করতে পারি নাই।

নিজেরে নিজে প্রশ্ন করেছি, রাজনীতি আসলে কাদের জন্য করছি আমরা? যদি মানুষের দুর্দিনে সাহায্য করতে না পারি? কারা আজ রাজনীতিকে দখল করে চুষে চুষে খাচ্ছে? কারা আজ রাজনীতির ময়দানে এমপি মন্ত্রী মেম্বার চেয়ারম্যান হচ্ছে?

পাগলা কহিলো, ওস্তাদ গরিব অসহায়দের সাহায্য যদি ২৫ পার্সেন্ট এমপি লইযায় উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, চেয়ারম্যান, মেম্বার এবং নেতার ভাগ তুইলা রাইখা অসহায় জনগনের কাছে বিতরণের লাইগা আর কি বা থাকে!

সরকারের যাবতীয় এবাদত ধ্বংস করার লাইগা আওয়ামীলীগের কর্মীরা দায়ী নয় দায়ী এইসব অসৎ, জাতির পিতার আদর্শহীন এই কিসিমের এমপি মন্ত্রীরা।
সর্বশেষ এডিট : ০১ লা মে, ২০২০ দুপুর ১২:৪৬
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বেলাশেষে

লিখেছেন নীল-দর্পণ, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৪

বাসায় আত্নীয় আসলে চলে যাবার সময় কিংবা তাদের বাড়ী থেকে ফেরার সময় ঘরের ছোট সদস্যের হাতে টাকা গুঁজে দেবার যে চল ছিল নিশ্চই আমরা কম বেশি সবাই সেটা সাথে পরিচিত।... ...বাকিটুকু পড়ুন

অসংখ্য মানুষের স্বপ্নের নায়িকা যিনি।

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১২



একদিন যে বিয়েকে ঘিরে ছিল পাঁচতারকা হোটেলের ঝলমলে আলো, ক্যামেরার অসংখ্য ফ্ল্যাশ আর শত মানুষের করতালি, সেই সংসারের আকাশেই কয়েক বছরের মধ্যে জমেছিল বিচ্ছেদের মেঘ। ১৯৮৭ সালের মে... ...বাকিটুকু পড়ুন

ছায়াঘর: কেস ফাইল #১৯৯৬ (দ্য লাস্ট রিল)

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২২


লেখকের নোট:
এই গল্পটি ৯০-এর দশকের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর রহস্যজনক মৃত্যুকে ঘিরে জনমনে দীর্ঘদিনের স্মৃতি, নস্টালজিয়া ও আলোচনার ওপর ভিত্তি করে নির্মিত একটি সম্পূর্ণ কাল্পনিক ইনভেস্টিগেটিভ থ্রিলার । গল্পে উল্লেখিত... ...বাকিটুকু পড়ুন

কারখানা বাঁচাতে পারিনি, তাই মানুষকে অটো চালাতে হচ্ছে

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩৪


বাংলাদেশে এখন এমন এক অদ্ভুত অর্থনৈতিক সংকট চলছে, যেখানে একজন শ্রমিক কারখানায় বিদ্যুৎ না পেয়ে চাকরি হারিয়ে অটো রিকশা চালাচ্ছেন। সেই অটো আবার চার্জ দিতে বিদ্যুৎ খাচ্ছে। যে বিদ্যুৎ... ...বাকিটুকু পড়ুন

হাসিনা কে রাখলে এমনি হবে...দাদা, যতদিন পারেন রাখেন

লিখেছেন অপলক , ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৩২



২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানটি ভারতের দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে (Hindon Air... ...বাকিটুকু পড়ুন

×